ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

পাংশায় শিশু ধর্ষণ মামলার আসামী গ্রেফতার

মোক্তার হোসেনঃ

রাজবাড়ী জেলার পাংশা মডেল থানা পুলিশ বৃহস্পতিবার (৬ আগস্ট) দিনগত গভীর রাতে কুষ্টিয়ার খোকসা থানা পুলিশের সহযোগিতায় ৬বছরের শিশু ধর্ষণ মামলার আসামী শওকত শেখ (১৫) কে গ্রেফতার করেছে। ধৃত শওকত শেখ কুষ্টিয়া জেলার খোকসা থানার শিমুলিয়া ইউপির বসোয়া গ্রামের এরশাদ শেখের ছেলে।

জানা যায়, পাংশার কলিমহর ইউপির বসাকুষ্টিয়া ও খোকসার শিমুলিয়া ইউপির বসোয়া সীমান্তবর্তী গ্রাম। বসোয়া গ্রামের শওকত শেখ গত ৫ আগস্ট বিকাল সাড়ে ৪টার দিকে ভিকটিমকে পাংশার কলিমহর ইউপির বসাকুষ্টিয়া গ্রামের জনৈক ইসলামের মালিকানাধীন কলা বাগানে নিয়ে জোর পূর্বক ধর্ষণ করে। ভিকটিম ও আসামীর বাড়ী খোকসার শিমুলিয়া ইউপির বসোয়া গ্রামে। ভিকটিম শিশু তার নিজ বাড়ীর উঠনে খেলা করছিল। তাকে মায়ের কাছে নেওয়ার কথা বলে উল্লেখিত কলা বাগানে নিয়ে যায় এবং সেখানে ভয়ভীতি দেখিয়ে তাকে ধর্ষণ করে শওকত শেখ।

এ বিষয়ে শুক্রবার (৭ আগস্ট) ভিকটিমের পিতা বাদী হয়ে শওকত শেখের বিরুদ্ধে পাংশা মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ এর ৯(১) ধারায় মামলা দায়ের করেছে, মামলা নং ৫।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো. নাসিরুজ্জামান খোকসা থানা পুলিশের সহযোগিতায় রাত দেড়টার দিকে আসামী শওকত শেখকে গ্রেফতার করে। তাকে পাংশা মডেল থানা থেকে রাজবাড়ীর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মঈনুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেন।

-রাজবাড়ী পাংশা মডেল থানা পুলিশ বৃহস্পতিবার দিনগত গভীর রাতে খোকসা থানা পুলিশের সহযোগিতায় শিশু ধর্ষণ মামলার আসামী শওকত শেখকে গ্রেফতার করেছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

পাংশায় শিশু ধর্ষণ মামলার আসামী গ্রেফতার

আপডেট টাইম : ০৬:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬
মোক্তার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার :