ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

পাংশায় রাতের বেলায় দুর্গাপূজার প্রস্তুতি পরিদর্শনে ইউএনও

মোক্তার হোসেনঃ

রাজবাড়ী জেলার পাংশা উপজেলা নির্বাহী অফিসার এস.এম. আবু দারদা রাতের বেলায় আসন্ন শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি পরিদর্শনে একের পর এক পূজামন্ডপে ঘুরছেন।
জানা যায়, চলতি সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহে শুরু হচ্ছে সনাতন ধর্মের লোকজনের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব। শান্তিপূর্ণ পরিবেশে ৫দিন ব্যাপী শারদীয় দুর্গোৎসব উদযাপনে ব্যাপক নিরাপত্তা প্রদানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছেন প্রশাসনের কর্মকর্তারা। এরই ধারাবাহিকতায় দুর্গাপূজা শুরু হওয়ার আগেই প্রস্তুতি কার্যক্রম পরিদর্শনে নেমেছেন উপজেলা নির্বাহী অফিসার এস.এম. আবু দারদা।

জানা যায়, উপজেলা নির্বাহী অফিসার এস.এম. আবু দারদা গত ২২শে সেপ্টেম্বর রাতের বেলায় পাংশা উপজেলার সরিষা ও কলিমহর ইউনিয়নের বিভিন্ন পূজামন্ডপ, ২৩শে সেপ্টেম্বর পাট্টা ইউনিয়নের বিভিন্ন পূজামন্ডপ এবং ২৪শে সেপ্টেম্বর মৌরাট ইউনিয়নের বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেন। এ সময় পাংশা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোঃ আসলাম হোসেন তার সঙ্গে ছিলেন।

রাতের বেলায় উপজেলা নির্বাহী অফিসারের বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শনে পূজামন্ডপের নেতৃবৃন্দ খুশি হোন। ইউএনও এস.এম. আবু দারদা উপস্থিত সবার সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন এবং পূজামন্ডপে সিসি ক্যামেরা স্থাপনসহ নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা বিষয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ প্রদান করেন।

-পাংশা উপজেলা নির্বাহী অফিসার এস.এম. আবু দারদা মঙ্গলবার রাতের বেলায় পাট্টা ইউনিয়নের বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

একাদশ শ্রেণির ভর্তি: তৃতীয় ধাপে আবেদন করার সূচি প্রকাশ

error: Content is protected !!

পাংশায় রাতের বেলায় দুর্গাপূজার প্রস্তুতি পরিদর্শনে ইউএনও

আপডেট টাইম : ১২:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫
মোক্তার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার :