ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

পাংশায় যৌথ বাহিনীর অভিযানে অবৈধ অস্ত্র-গুলিসহ চিহ্নিত সন্ত্রাসী বাবুল সরদার গ্রেফতার

-পাংশার কশবামাজাইল ইউপির সুবর্ণকোলা গ্রামে শনিবার সকালে যৌথ বাহিনী অভিযান চালিয়ে অবৈধ অস্ত্র-গুলিসহ বাবুল সরদার নামের একজন চিহ্নিত সন্ত্রাসীকে গ্রেফতার করে।

মোক্তার হোসেনঃ

রাজবাড়ী জেলার পাংশা উপজেলার কশবামাজাইল ইউপির সুবর্ণকোলা গ্রামে শনিবার (১২ জুলাই) সকালে যৌথ বাহিনী অভিযান চালিয়ে অবৈধ অস্ত্র-গুলিসহ বাবুল সরদার (৪৮) নামের একজন চিহ্নিত সন্ত্রাসীকে গ্রেফতার করেছে। ধৃত বাবুল সরদার সুবর্ণকোলা গ্রামের মৃত নাজিম উদ্দিন সরদারের ছেলে।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পাংশা মডেল থানার এসআই শাহারিয়ার হোসেন এবং বাংলাদেশ সেনা বাহিনীর কালুখালীর অস্থায়ী আর্মি ক্যাম্পের সিনিয়র ওয়ারেন্ট অফিসার গোলাম মোস্তফাসহ সঙ্গীয় ফোর্সদের সমন্বয়ে যৌথ বাহিনী শনিবার সকাল সাড়ে ৬টার দিকে কশবামাজাইল ইউনিয়নের সুবর্ণকোলা গ্রামের বাবুল সরদারের বসত বাড়ীতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

বাবুল সরদারের বসত ঘর ও আশপাশ এলাকা তল্লাশীকালে বাবুল সরদারের বসত বাড়ীর রান্না ঘরের ভিতর হতে তার দেখানো ও নিজ হাতে বের করে দেয়ামতে যৌথ বাহিনী ১টি সচল ওয়ান শুটার গান, ২টি কার্তুজ, ১টি লোহার চাকু ও ২টি হাসুয়া উদ্ধার করে।

এ ব্যাপারে পাংশা মডেল থানার এসআই মোঃ শাহারিয়ার হোসেন বাদী হয়ে শনিবার থানায় বাবুল সরদারের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। মামলা নং ৯, ধারা- ১৯৭৮ সালের অস্ত্র আইন ১৯এ/১৯(এ)/১৯(এফ)।

পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ধৃত আসামী বাবুল সরদারকে অস্ত্র-শস্ত্র নিজ হেফাজতে রাখার কারণ জিজ্ঞাসা করলে সে কোন সদুত্তর দিতে পারেনি। সে সন্ত্রাসী কার্যকলাপসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডের সাথে জড়িত বলে অভিযোগ রয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ছেঁউড়িয়ায় লালন তিরোধান দিবস: সাধুসঙ্গ ও দর্শনে মুখর আখড়াবাড়ি

error: Content is protected !!

পাংশায় যৌথ বাহিনীর অভিযানে অবৈধ অস্ত্র-গুলিসহ চিহ্নিত সন্ত্রাসী বাবুল সরদার গ্রেফতার

আপডেট টাইম : ০৮:৫৭ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫
মোক্তার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার :