ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

পাংশায় মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনে সামারি ট্রায়াল অনুষ্ঠিত

মোক্তার হোসেনঃ

রাজবাড়ী জেলার পাংশা উপজেলায় ২০২৫-২০২৬ অর্থ বছরে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ এর ধারা (৭ঘ) বাস্তবায়নে গত ১৬ই আগস্ট রাজবাড়ীর বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শোভন শাহরিয়ারের নেতৃত্বে সামারি ট্রায়াল (সংক্ষিপ্ত বিচার কার্য) পরিচালিত হয়েছে।

বাংলাদেশের মৎস্য সম্পদ সুরক্ষার লক্ষ্যে মাছের প্রজনন বৃদ্ধির জন্য হুমকি স্বরূপ অবৈধ জাল ব্যবহার এবং নিষিদ্ধ আকারের ছোট মাছ ধরার বিষয়ে বিকাল ৩টা থেকে বিকাল সাড়ে ৬টা পর্যন্ত সামারি ট্রায়াল পরিচালিত হয়।

সামারি ট্রায়াল পরিচালনার সময় পাংশা উপজেলা মৎস্য কর্মকর্তা সাঈদ আহমেদ, উপজেলা মৎস্য দপ্তর ও মিনি হ্যাচারী এবং পাংশা মডেল থানা পুলিশ সহযোগিতা করে।

সামারি ট্রায়াল পরিচালনাকালে পদ্মা নদীর পাংশার হাবাসপুর এলাকা থেকে প্রায় ৫ লাখ টাকা মূল্যের ১শ’টি নিষিদ্ধ চায়না জাল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত চায়না জাল জনসন্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়। এছাড়া উদ্ধারকৃত জালের লোহার সামগ্রী নিলামের মাধ্যমে ৪ হাজার টাকায় বিক্রি করা হয়।

পাংশা উপজেলা মৎস্য কর্মকর্তা সাঈদ আহমেদ জানান, সামারি ট্রায়াল কার্যক্রম অব্যাহত থাকবে। মৎস্য শিকারিসহ সংশ্লিষ্ট লোকজনকে অবৈধ চায়না দুয়ারী জাল ব্যবহারে তিনি নিরুৎসাহিত করেন। ২০২৫-২০২৬ অর্থ বছরে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন বাস্তবায়নে তিনি জনসাধারণকে সচেতন হওয়ার আহবান জানান।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

নাটোরের বড়াইগ্রামে কলাবাগানের নিচ থেকে অস্ত্র উদ্ধার

error: Content is protected !!

পাংশায় মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনে সামারি ট্রায়াল অনুষ্ঠিত

আপডেট টাইম : ০৩:৫০ অপরাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫
মোক্তার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার :