ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

পাংশায় মা ও শিশু সহায়তা কর্মসূচির ভাতাভোগীদের এসবিসিসি প্রশিক্ষণ শুরু

-রাজবাড়ীড় পাংশা উপজেলার বাবুপাড়া ইউনিয়ন পরিষদ মিলনায়তনে মঙ্গলবার মা ও শিশু সহায়তা কর্মসূচির ভাতাভোগীদের এসবিসিসি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

মোক্তার হোসেনঃ

রাজবাড়ী জেলার পাংশা উপজেলায় মহিলা বিষয়ক অধিদপ্তরের মা ও শিশু সহায়তা কর্মসূচির আওতায় ২০২৪-২৫ অর্থ বছরে ইউনিয়ন পর্যায়ে ভাতাভোগীদের এসবিসিসি প্রশিক্ষণ শুরু হয়েছে। মঙ্গলবার (১৩ মে) বাবুপাড়া ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ইউনিয়ন পর্যায়ে ভাতাভোগীদের এসবিসিসি প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন পাংশা উপজেলা নির্বাহী অফিসার এস.এম. আবু দারদা। স্বাগত বক্তব্য রাখেন পাংশা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তহমিদা খানম।

.

বাবুপাড়া ইউপির চেয়ারম্যান মো. ইমান আলী সরদার, পাংশা উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. সানোয়ার হোসেন, বাবুপাড়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের পরিবার কল্যাণ সহকারী (এফডাব্লিউভি) রোকেয়া বেগম ও স্বাস্থ্য সহকারী বিপুল কুমার প্রমূখ বক্তব্য রাখেন।

.

পাংশা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তহমিদা খানম বলেন, মা ও শিশু সহায়তা কর্মসূচির আওতায় ২০২৪-২৫ অর্থ বছরে ইউনিয়ন পর্যায়ে ভাতাভোগীদের এসবিসিসি প্রশিক্ষণে মা ও শিশুর পুষ্টি, স্বাস্থ্য সুরক্ষা এবং সামাজিক সচেতনতামূলক প্রশিক্ষণ প্রদান করা হয়। মঙ্গলবার কর্মসূচির উদ্বোধন করেন পাংশা উপজেলা নির্বাহী অফিসার এস.এম. আবু দারদা।

.

পর্যায়ক্রমে প্রতিটি ইউনিয়নে ভাতাভোগীদের এসবিসিসি প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হবে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের সংশ্লিষ্টরা ভাতাভোগীদের সুনির্দিষ্ট বিষয়ে প্রশিক্ষণ প্রদান করবেন। পাংশা উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের ব্যানারে ভাতাভোগীদের এসবিসিসি প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হবে।

.

মঙ্গলবার বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত বাবুপাড়া ইউনিয়ন পরিষদ মিলনায়তনে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। বাবুপাড়া ইউপির মেম্বারগণ এবং ভাতাভোগী ১৬০/১৬৫ জন নারী প্রশিক্ষণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আদালতের নির্দেশের পরও বিরোধপূর্ণ বাড়িতে বসবাস

error: Content is protected !!

পাংশায় মা ও শিশু সহায়তা কর্মসূচির ভাতাভোগীদের এসবিসিসি প্রশিক্ষণ শুরু

আপডেট টাইম : ১০:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫
মোক্তার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার :