ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

পাংশায় মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়নে প্রধান শিক্ষকদের সাথে মতবিনিময় সভা

-মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়নে রাজবাড়ী জেলা প্রশাসক সুলতানা আক্তার সোমবার প্রধান শিক্ষকদের সাথে মতবিনিময় করেন।

মোক্তার হোসেনঃ

রাজবাড়ী জেলার পাংশা উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে সোমবার (৩০ মার্চ) বিকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়নে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোঃ রিফাতুল হকের সভাপতিত্বে এবং সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা আবু বকর সিদ্দিকের উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রাজবাড়ী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্র্রেট সুলতানা আক্তার বক্তব্য রাখেন।
তিনি বলেন, শিক্ষকতা একটি মহৎ পেশা। শিশুরা ইনোসেন্ট, পবিত্র। ভালোবাসা দিয়ে তাদেরকে ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। মানুষ কাজ করে প্রশান্তি লাভ করে। প্রধান শিক্ষকরা বিদ্যালয়ের লিডার। তাদের নেতৃত্ব নিতে হবে। শিক্ষকদের নিয়ে ছোট্ট ছোট্ট কাজ করতে হবে। বিদ্যালয়ে সুন্দর পরিবেশ বজায় রাখতে হবে। কর্মস্থলকে জীবিকার জায়গা মনে করে সাজাতে হবে। এ জন্য নতুন করে চিন্তা করার আহবান জানিয়ে শিশুদের প্রতি, বিদ্যালয়ের প্রতি ভালোবাসা গড়ে তোলার গুরুত্বারোপ করেন তিনি।
বিশেষ অতিথি হিসেবে রাজবাড়ী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ তবিবুর রহমান বক্তব্য রাখেন।

অন্যান্যের মধ্যে পাংশার এসিল্যান্ড সাদ আহম্মেদ, পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মঈনুল ইসলাম, পাংশা উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর ফিরোজা পারভীন, পাট্টা জোনা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খায়রুল ইসলাম, মাগুড়াডাঙ্গী কাজী আব্দুল মাজেদ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাপজান নেছা, বালিয়াকান্দির স্বাবলম্বী ইসলামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শহিদুল ইসলাম বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্য রাখেন পাংশা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোছাঃ সাইফুন্নাহার।

অনুষ্ঠানে বালিয়াকান্দির স্বাবলম্বী ইসলামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের একটি ভিডিও চিত্র প্রদর্শন এবং অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শহিদুল ইসলামকে সম্মাননা স্মারক ক্রেস্ট উপহার প্রদান করা হয়।

পাংশা উপজেলার ১২১টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও স্থানীয় সাংবাদিকবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

মেটার গিটহাবে হ্যাকারদের অনুপ্রবেশ, ১৫০০ ব্যক্তির তথ্য ফাঁস

error: Content is protected !!

পাংশায় মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়নে প্রধান শিক্ষকদের সাথে মতবিনিময় সভা

আপডেট টাইম : ১২:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
মোক্তার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার :