ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

পাংশায় ভেজাল শিশু খাদ্য উৎপাদনের দায়ে ১লাখ টাকা জারিমানা করেছে ভ্রাম্যমান আদালত

-রাজবাড়ীর পাংশায় মঙ্গলবার মোবাইল কোর্টে ভেজাল শিশু খাদ্য উৎপাদনের দায়ে অনুমোদন বিহীন সায়মা আইসরবো ফ্যাক্টরীর মালিক লাল মিয়াকে ১লাখ টাকা জারিমানা করা হয়।

মোক্তার হোসেনঃ

রাজবাড়ী জেলার পাংশা উপজেলার মৌরাট ইউনিয়নের স্বর্ণগড়া গ্রামে মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে মোবাইল কোর্টে ভেজাল শিশু খাদ্য উৎপাদনের দায়ে নিরাপদ খাদ্য আইন-২০১৩ অনুযায়ী অনুমোদন বিহীন ‘সায়মা আইসরবো’ নামক ফ্যাক্টরীর মালিক লাল মিয়াকে ১লাখ টাকা জারিমানা করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে রাজবাড়ী জেলা প্রশাসন এবং রাজবাড়ী জেলা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ সমন্বিত মোবাইল কোর্ট পরিচালনা করেন।

জানা যায়, মঙ্গলবার দুপুর ১২টার দিকে রাজবাড়ী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. হাফিজুর রহমানের নেতৃত্বে উল্লেখিত ফ্যাক্টরীতে মোবাইল কোর্ট পরিচালিত হয়। এ সময় রাজবাড়ী জেলা নিরাপদ খাদ্য অফিসার মো. আসিফুর রহমান, দায়িত্বপ্রাপ্ত জেলা নিরাপদ খাদ্য পরিদর্শক সূর্য কুমার প্রামানিক ও পুলিশের একটি দল উপস্থিত থেকে মোবাইল কোর্টকে সহযোগিতা করে।

রাজবাড়ী জেলা নিরাপদ খাদ্য অফিসার মো. আসিফুর রহমান জানান, লাল মিয়ার মালিকানাধীন অনুমোদন বিহীন সায়মা আইসরবো ফ্যাক্টরীতে নিরাপদ খাদ্য আইন-২০১৩ এর ২৩, ৩২ (ক), ৩৩ ও ৩৯ ধারা লঙ্ঘনের অপরাধে ৩৯ ধারায় ১লাখ টাকা জরিমানা করা হয়।

তিনি আরো বলেন, উল্লেখিত ফ্যাক্টরীতে নিরাপদ খাদ্য আইন-২০১৩ অনুসারে খাদ্য উৎপাদন ও প্রক্রিয়াকরণে শিশু খাদ্য উৎপাদনে বিএসটিআইয়ের লাইসেন্স নাই। এছাড়া শিশু খাদ্য উৎপাদনে নিষিদ্ধ ক্ষতিকর রাসায়নিকের ব্যবহার, অন্য প্রতিষ্ঠানের লেভেলযুক্ত মোড়কে শিশু খাদ্য উৎপাদন ও প্যাকেটজাতকরণ, আমদানীকারকের তথ্যবিহীন ফ্লেভার ও রংয়ের ব্যবহার, উৎপাদনের তারিখেরও পরের তারিখ উৎপাদন তারিখ হিসেবে প্রদান করা হয়। অভিযান শেষে ফ্যাক্টরীতে উৎপাদিত সকল শিশু খাদ্য ও নিষিদ্ধ ক্ষতিকর রাসায়সিক দ্রব্য জব্দ ও বিনষ্ট করা হয়।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

নাটোরের বড়াইগ্রামে কলাবাগানের নিচ থেকে অস্ত্র উদ্ধার

error: Content is protected !!

পাংশায় ভেজাল শিশু খাদ্য উৎপাদনের দায়ে ১লাখ টাকা জারিমানা করেছে ভ্রাম্যমান আদালত

আপডেট টাইম : ০৬:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫
মোক্তার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার :