ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

পাংশায় বৈষম্য নিরসনে প্রাথমিক শিক্ষক সংগঠন সমন্বয় পরিষদের মানববন্ধন ও স্মারকলিপি পেশ

-রাজবাড়ীর পাংশায় বুধবার বৈষম্য নিরসনে প্রাথমিক শিক্ষক সংগঠন সমন্বয় পরিষদ মানববন্ধন ও স্মারকলিপি পেশ কর্মসূচি পালন করে।

রাজবাড়ী জেলার পাংশায় বুধবার (২ অক্টোবর) বিকালে শতভাগ বিভাগীয় পদোন্নতিসহ সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড এবং প্রধান শিক্ষকদের ৯ম গ্রেডে বেতন নির্ধারণের দাবিতে বৈষম্য নিরসনে প্রাথমিক শিক্ষক সংগঠন সমন্বয় পরিষদ মানববন্ধন ও স্মারকলিপি পেশ কর্মসূচি পালন করেছে।

জানা যায়, বুধবার বিকালে সংগঠনের শিক্ষকরা পাংশা উপজেলা পরিষদের সন্মুখ সড়কে মানববন্ধন করেন। মানববন্ধন কর্মসূচিতে দাবির যৌক্তিকতা তুলে ধরে বৈষম্য নিরসনে প্রাথমিক শিক্ষক সংগঠন সমন্বয় পরিষদের স্থানীয় প্রধান সমন্বয়ক ও পাট্টা জোনা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. খায়রুল ইসলাম, কবি নজরুল ইসলাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাকির হোসেন, আলহাজ্ব আব্দুল হাকিম প্রামানিক সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম, কাচারীপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবিএম মামুনুর রশীদ, ধানুরিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাজাহানুল হক জুয়েল, বাগদুলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নুরুজ্জামান বিশ্বাস, পাংশা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও পাংশা উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. আরিফুল ইসলাম, গাঁড়াল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মুর্শিদা খাতুন, পূর্ব চর আফড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রাশেদুল ইসলাম ও রূপিয়াট সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক কাজী শামসুল হক প্রমূখ বক্তব্য রাখেন।

মানববন্ধন কর্মসূচি শেষে শিক্ষকদের একটি প্রতিনিধিদল পাংশা উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেন। শিক্ষক নেতৃবৃন্দ পাংশা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সার্টিফিকেট সহকারী হাবিব হোসেন হাফিজের কাছে স্মারকলিপি জমা দেন।

পাংশা উপজেলার বিভিন্ন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকরা কর্মসূচিতে অংশ গ্রহণ করেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

এআইয়ের যুগে মানুষের বুদ্ধিমত্তাই আসল—ফরিদ জাকারিয়া

error: Content is protected !!

পাংশায় বৈষম্য নিরসনে প্রাথমিক শিক্ষক সংগঠন সমন্বয় পরিষদের মানববন্ধন ও স্মারকলিপি পেশ

আপডেট টাইম : ১২:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০২৪
মোক্তার হোসেন, স্টাফ রিপোর্টার :