ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

পাংশায় বীর মুক্তিযোদ্ধা শরীফ কায়কোবাদের স্মরণ সভা অনুষ্ঠিত

- রাজবাড়ীর পাংশায় মুক্তকলম সাহিত্য ও সংস্কৃতি পরিষদের সভাপতি মোঃ সহিদুর রহমান রবিবার বিকালে বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ শরীফ কায়কোবাদের স্মরণ সভায় বক্তব্য রাখেন।

মোক্তার হোসেনঃ

রাজবাড়ী জেলার পাংশা সাহিত্য উন্নয়ন পরিষদের উপদেষ্টা, মুক্তকলম সাহিত্য ও সংস্কৃতি পরিষদের উপদেষ্টা এবং খোকসার আবু তালেব ডিগ্রী কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা শরীফ কায়কোবাদের স্মরণ সভা রবিবার (৯ নভেম্বর) বিকালে মুক্তকলম সাহিত্য ও সংস্কৃতি পরিষদ কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

মুক্তকলম সাহিত্য ও সংস্কৃতি পরিষদের সভাপতি ও পাংশা সরকারী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক বিভাগীয় প্রধান মোঃ সহিদুর রহমানের সভাপতিত্বে এবং মুক্তকলম সাহিত্য ও সংস্কৃতি পরিষদের সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ মোক্তার হোসেনের উপস্থাপনায় অনুষ্ঠানে পাংশা সাহিত্য উন্নয়ন পরিষদের সভাপতি কবি মুহাম্মদ ফিরোজ হায়দার, ড. কাজী মোতাহার হোসেন কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ বিকাশ চন্দ্র বসু, অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা, বর্ষিয়ান কবি ও প্রাবন্ধিক, বীর মুক্তিযোদ্ধা রাতুল কৃষ্ণ হালদার, বরেণ্য কবি মোল্লা মাজেদ, পাংশার ইতিহাস গ্রন্থের লেখক, বিশিষ্ট সাহিত্য গবেষক শেখ মুহাম্মদ সবুর উদ্দিন ও সাংবাদিক আনোয়ারুল ইসলাম আনোয়ার প্রমূখ বক্তব্য রাখেন।

কবিতা আবৃত্তি করেন কবি মোঃ এবাদত আলী সেখ, কবি ষড়জিৎ বিষ্ণু শ্যাম ও কবি মোঃ কোরবান আলী বিশ^াস। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন পাংশা সাহিত্য উন্নয়ন পরিষদের সভাপতি কবি মুহাম্মদ ফিরোজ হায়দার।
পাংশা জর্জ সরকারী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ শামসুল হক, চরঝিকড়ী মকবুল হোসেন স্মৃতি দাখিল মাদ্রাসার অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক মোঃ কায়সার আলী, কবি উত্তম মিত্র ও কবি ফিরোজ মাহমুদ মুক্তার, সাংবাদিক সেলিম মাহমুদ ও মোঃ শহিদুল ইসলামসহ মুক্তকলম সাহিত্য ও সংস্কৃতি পরিষদের সদস্যবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। পাংশা সাহিত্য উন্নয়ন পরিষদ এবং মুক্তকলম সাহিত্য ও সংস্কৃতি পরিষদের যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

এর আগে গত শুক্রবার জুম্মার নামাজের পর পারিবারিক অয়োজনে পাংশা মডেল মসজিদে এবং কশবামাজাইল ইউপির সলুয়া গ্রামের মসজিদে মরহুম বীর মুক্তিযোদ্ধা শরীফ কায়কোবাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ শরীফ কায়কোবাদ গত ৪ঠা নভেম্বর রাত সাড়ে ১১টায় পাংশা শহরের কলেজ পাড়াস্থ তার নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

হামের চিকিৎসায় ঘাটতি না রাখতে নির্দেশনা দিচ্ছেন প্রধানমন্ত্রী: রিজভী

error: Content is protected !!

পাংশায় বীর মুক্তিযোদ্ধা শরীফ কায়কোবাদের স্মরণ সভা অনুষ্ঠিত

আপডেট টাইম : ০১:১৪ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫
মোক্তার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার :