আপডেট টাইম :
০৬:১৩ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫
১২৯
বার পঠিত
-পাংশা উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে বুধবার বিশ^ হাত ধোয়া দিবস উপলক্ষে র্যালী বের করা হয়।
পাংশায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত
মোক্তার হোসেনঃ রাজবাড়ী জেলার পাংশা উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে বুধবার (১৫ অক্টোবর) “ হাত ধোয়ার নায়ক হোন” প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৫ পালিত হয়েছে। এ উপলক্ষে র্যালী ও হাত ধোয়া প্রদর্শনীর আয়োজন করা হয়। জানা যায়, বুধবার সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালী বের করা হয়। র্যালী শেষে উপজেলা পরিষদ চত্বরে হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে পাংশা উপজেলা নির্বাহী অফিসার এস.এম. আবু দারদা, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মোহাম্মদ নাসির উদ্দিন মোল্লা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ তোফাজ্জল হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা দেওয়ান মোহাঃ জাহাঙ্গীর হোসেন, উপজেলা খাদ্য কর্মকর্তা একেএম শাহনেওয়াজ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মুক্তা পারভীন, উপজেলা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের সহকারী প্রোগ্রামার তপু কুমার দেবনাথ, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, ছাত্র-ছাত্রীবৃন্দ, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ স্থানীয় বিভিন্ন শ্রেনী পেশার লোকজন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
মোক্তার হোসেনঃ
রাজবাড়ী জেলার পাংশা উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে বুধবার (১৫ অক্টোবর) “ হাত ধোয়ার নায়ক হোন” প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৫ পালিত হয়েছে। এ উপলক্ষে র্যালী ও হাত ধোয়া প্রদর্শনীর আয়োজন করা হয়।
জানা যায়, বুধবার সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালী বের করা হয়। র্যালী শেষে উপজেলা পরিষদ চত্বরে হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে পাংশা উপজেলা নির্বাহী অফিসার এস.এম. আবু দারদা, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মোহাম্মদ নাসির উদ্দিন মোল্লা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ তোফাজ্জল হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা দেওয়ান মোহাঃ জাহাঙ্গীর হোসেন, উপজেলা খাদ্য কর্মকর্তা একেএম শাহনেওয়াজ,
উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মুক্তা পারভীন, উপজেলা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের সহকারী প্রোগ্রামার তপু কুমার দেবনাথ, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, ছাত্র-ছাত্রীবৃন্দ, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ স্থানীয় বিভিন্ন শ্রেনী পেশার লোকজন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।