রাজবাড়ী জেলার পাংশা উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে সোমবার ১৪নভেম্বর বিকেলে ২০২২-২৩ অর্থ বছরে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় জেলেদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বকনা বাছুর বিতরণ করা হয়েছে। পাংশা উপজেলা পরিষদ চত্বরে বকনা বাছুর বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রাজবাড়ী-২ আসনের জাতীয় সংসদ সদস্য ও রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. জিল্লুল হাকিম বক্তব্য রাখেন। তিনি প্রকল্প যথাযথভাবে বাস্তবায়নের গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ফরিদ হাসান ওদুদ, রাজবাড়ী জেলা মৎস্য অফিসার মো. মশিউর রহমান, পাংশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মাছপাড়া ইউপির চেয়ারম্যান খন্দকার সাইফুল ইসলাম (বুড়ো), পাংশা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. জালাল উদ্দিন বিশ্বাস প্রমূখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পাংশা উপজেলা মৎস্য কর্মকর্তা সাঈদ আহমেদ। আরও পড়ুনঃ পাংশায় কৃষি যন্ত্র বিতরণ কর্মসূচির উদ্বোধন করলেন জিল্লুল হাকিম এমপি অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার বিশিষ্ট ব্যক্তিগণ উপস্থিত ছিলেন। জানা যায়, পাংশা উপজেলার বাহাদুরপুর ইউপির ১০জন ও হাবাসপুর ইউনিয়নের ১০জন নিবন্ধনধারী জেলের মাঝে বকনা বাছুর বিতরণ করা হয়।
রাজবাড়ী জেলার পাংশা উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে সোমবার ১৪নভেম্বর বিকেলে ২০২২-২৩ অর্থ বছরে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় জেলেদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বকনা বাছুর বিতরণ করা হয়েছে। পাংশা উপজেলা পরিষদ চত্বরে বকনা বাছুর বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।
পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রাজবাড়ী-২ আসনের জাতীয় সংসদ সদস্য ও রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. জিল্লুল হাকিম বক্তব্য রাখেন। তিনি প্রকল্প যথাযথভাবে বাস্তবায়নের গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ফরিদ হাসান ওদুদ, রাজবাড়ী জেলা মৎস্য অফিসার মো. মশিউর রহমান, পাংশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মাছপাড়া ইউপির চেয়ারম্যান খন্দকার সাইফুল ইসলাম (বুড়ো), পাংশা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. জালাল উদ্দিন বিশ্বাস প্রমূখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পাংশা উপজেলা মৎস্য কর্মকর্তা সাঈদ আহমেদ।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার বিশিষ্ট ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।
জানা যায়, পাংশা উপজেলার বাহাদুরপুর ইউপির ১০জন ও হাবাসপুর ইউনিয়নের ১০জন নিবন্ধনধারী জেলের মাঝে বকনা বাছুর বিতরণ করা হয়।