ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

পাংশায় ফ্যামিলী কার্ডের পাইলটিং পর্যায়ে সুবিধাভোগীদের মাঝে কার্ড হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন

-পাংশায় মঙ্গলবার ফ্যামিলী কার্ডের পাইলটিং পর্যায়ে সুবিধাভোগীদের মাঝে কার্ড হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করেন অতিথিবৃন্দ।

মোক্তার হোসেনঃ

প্রধানমন্ত্রী তারেক রহমান কর্তৃক ঘোষিত সারা দেশে ফ্যামিলী কার্ড বিতরণের পাইলট কার্যক্রম শুরু হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) সারা দেশের ন্যায় রাজবাড়ীর পাংশা উপজেলাতেও সুবিধাভোগীদের মাঝে কার্ড হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করা হয়। পাংশা উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচির আয়োজন করা হয়। পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড ফ্যামিলী কার্ড পাইলটিং কার্যক্রমের অন্তর্ভুক্ত হয়েছে।

রাজবাড়ী জেলা প্রশাসক সুলতানা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর বক্তব্য রাখেন। বিশেষ অতিথি হিসেবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের জাতীয় সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম ও রাজবাড়ী-২ আসনের জাতীয় সংসদ সদস্য মোঃ হারুন অর রশিদ বক্তব্য রাখেন।

অন্যান্যের মধ্যে রাজবাড়ী পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ বিপিএম (সেবা), রাজবাড়ী সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক আবু সালেহ মোহাম্মদ আলী আহসান, রাজবাড়ী জেলা বিএনপির আহবায়ক এ্যাডভোকেট লিয়াকত আলী বাবু, রাজবাড়ী জেলা বিএনপির সদস্য সচিব এ্যাডভোকেট কামরুল ইসলাম, রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সদস্য সচিব অধ্যক্ষ মনজুরুল ইসলাম, বালিয়াকান্দি উপজেলা বিএনপির সভাপতি জাফর আলী মিয়া, কালুখালী উপজেলা বিএনপির সভাপতি লুৎফর রহমান খান, পাংশা উপজেলা বিএনপির সভাপতি মোঃ চাঁদ আলী খান ও রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মোঃ হাবিবুর রহমান রাজা প্রমূখ বক্তব্য রাখেন।

সুবিধাভোগীদের মধ্যে নাসিমা খাতুন, রহিমা খাতুন ও সাহানা খাতুন বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্য রাখেন পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোঃ রিফাতুল হক। উপস্থাপনা করেন পাংশা উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম।

অনুষ্ঠানে শাহা খাতুন, নাছিমা খাতুন, মনোয়ারা খাতুন, লতা বেগম ও রহিমা খাতুন ৫জনকে আনুষ্ঠানিকভাবে ফ্যামিলী কার্ড হস্তান্তর করা হয়।

পাংশা সার্কেলের সহকারী পুলিশ সুপার দেবব্রত সরকার, পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মঈনুল ইসলাম, পাংশা সরকারী কলেজের অধ্যক্ষ মোঃ আইয়ুব আলী সরদারসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক-সাংবাদিকসহ বিভিন্ন শ্রেনী পেশার বিশিষ্ট লোকজন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে পাংশা উপজেলা পরিষদ পুকুরের পাশে উপজেলা শিশু পার্কে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর ছাতিম গাছ, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের জাতীয় সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম চিকরাশি গাছ, রাজবাড়ী-২ আসনের জাতীয় সংসদ সদস্য মোঃ হারুন অর রশিদ কাঞ্চন গাছ, রাজবাড়ী জেলা প্রশাসক সুলতানা আক্তার আমলকি ও রাজবাড়ী পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ সোনালু গাছের চারা রোপন করেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আলফাডাঙ্গায় পূজামণ্ডপে নগদ অর্থ ও গেঞ্জি বিতরণ করলেন চেয়ারম্যান প্রার্থী আল-আমিন

error: Content is protected !!

পাংশায় ফ্যামিলী কার্ডের পাইলটিং পর্যায়ে সুবিধাভোগীদের মাঝে কার্ড হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন

আপডেট টাইম : ১২:২৭ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬
মোক্তার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার :