ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

পাংশায় পূজা উদযাপন পরিষদের সভায় নতুন আহবায়ক কমিটি গঠন

রাজবাড়ী জেলার পাংশা উপজেলা পূজা উদযাপন পরিষদের শুক্রবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় পৌর কেন্দ্রীয় কালী মন্দির মিলনায়তনে অনুষ্ঠিত সভায় নতুন আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। সভায় সর্বসম্মতিক্রমে প্রান্তোষ কুন্ডুকে আহবায়ক এবং বিধান কুমার বিশ্বাসকে সদস্য সচিব করে ৪৩ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়।

উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ভজ গোবিন্দ দে এবং সাধারণ সম্পাদক উত্তম কুমার সাহা (কার্তিক সাহা) সম্প্রতি পদত্যাগ করায় উদ্ভূত
পরিস্থিতিতে নতুন এ আহবায়ক কমিটি গঠন করা হয়।

পাংশা উপজেলা পূজা উদযাপন পরিষদের প্রাক্তন সভাপতি চিত্তরঞ্জন কুন্ডুর সভাপতিত্বে এবং পাংশা পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি অশোক পালের উপস্থাপনায় সভায় সদ্য পদত্যাগী সভাপতি ভজ গোবিন্দ দে, রাজবাড়ী জেলা পূজা উদযাপন পরিষদের সিনিয়র সহসভাপতি সুব্রত কুমার দাস সাগর, নবনির্বাচিত আহবায়ক প্রান্তোষ কুমার কুন্ডু ও সদস্য সচিব বিধান কুমার বিশ্বাস, অধ্যক্ষ বিকাশ চন্দ্র বসু, ডা. ধীরেন্দ্রনাথ বিশ্বাস, পাংশা উপজেলা
পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি নির্মল কুমার কুন্ডু, পাংশা পৌর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক তমাল তরু পোদ্দার, তপন কুমার রায়, দেবাশীষ কুন্ডু, চন্ডীচরণ ঘোষ, গোবিন্দ দত্ত, বিভোর কুমার দাস, শ্যামল শিকদার ও স্বপন কুমার মন্ডল প্রমূখ বক্তব্য রাখেন।

নবগঠিত কমিটির আহবায়ক প্রান্তোষ কুমার কুন্ডু ও সদস্য সচিব বিধান কুমার বিশ্বাস সম্মিলিত ভাবে আসন্ন শারদীয় দুর্গোৎসব উদযাপনসহ সনাতন ধর্মাবলম্বীদের ঐক্যবদ্ধভাবে বসবাসে পরস্পর সহযোগিতা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।

সভায় পাংশা উপজেলা পূজা উদযাপন পরিষদের নবগঠিত আহবায়ক কমিটির সদস্য সচিব বিধান কুমার বিশ্বাস ৪৩ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটির
নাম এবং ১০ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটির নাম ঘোষণা করেন। আসন্ন শারদীয় দুর্গোৎসব শেষে প্রতিটি ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের কমিটি সংস্কার করে সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ উপজেলা পূজা উদযাপন কমিটি গঠনের কথা উল্লেখ করেন নেতৃবৃন্দ। সভায় সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

মুক্তির ১০ বছর পর ওটিটিতে রাজ-তুষির প্রথম সিনেমা

error: Content is protected !!

পাংশায় পূজা উদযাপন পরিষদের সভায় নতুন আহবায়ক কমিটি গঠন

আপডেট টাইম : ০৭:১৯ অপরাহ্ন, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪
মোঃ মোক্তার হোসেন, স্টাফ রিপোর্টার, রাজবাড়ী :