ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

পাংশায় পুলিশের অভিযানে স্বর্ণের ১০টি বারসহ আটক- ৩

-রাজবাড়ীতে মঙ্গলবার দুপুরে প্রেসব্রিফিংয়ে স্বর্ণের বার উদ্ধারের বিষয়ে পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামান বক্তব্য রাখেন।

রাজবাড়ী জেলার পাংশা উপজেলার বাবুপাড়া ইউপির পাংশা-চাঁদপুর গ্রাম থেকে মঙ্গলবার ১৪ই মার্চ ভোরে ৭ কেজি ৩শ গ্রাম ওজনের স্বর্ণের ১০টি বারসহ ৩জনকে আটক করেছে থানা পুলিশ। আটককৃতরা হলো- বাবুপাড়া ইউপির হাজরাপাড়া গ্রামের শুকুর আলীর ছেলে ছাত্তার শেখ (৩৩), একই এলাকার খালেক বিশ্বাসের ছেলে নাহিদুল ইসলাম (২০) ও কুষ্টিয়ার খোকসা উপজেলার ওসমানপুর ইউপির ওসমানপুর গ্রামের মৃত আইনুদ্দিন শেখের ছেলে জহুরুল ইসলাম। জহুরুল ইসলাম ওসমানপুর ইউপির ৩নং ওয়ার্ডের মেম্বার।

জানা যায়, মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে পাংশা থানার এসআই তারিকুল ইসলামের নেতৃত্বে থানা পুলিশের একটি দল নিয়মিত মামলার ২জন আসামী গ্রেফতার করে থানায় ফেরার পথে পাংশা-চাঁদপুর গ্রামের জনৈক মোঃ আব্দুল হালিমের বাড়ীর সামনে পৌঁছিলে পুলিশের টিম দেখে ঘটনাস্থলে থাকা ২জন মোটরসাইকেল আরোহী দ্রুত পালানোর চেষ্টা করে। সন্দেহ হলে পুলিশ তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করে। পুলিশের জিজ্ঞাসাবাদে আটক ছাত্তার শেখের দেওয়া তথ্য মতে প্রথমে রাস্তার পাশ থেকে ৩টি স্বর্ণের বার উদ্ধার করে পুলিশ।

ওই সময় খবর পেয়ে তাৎক্ষণিক ভাবে পাংশা সার্কেলের সহকারী পুলিশ সুপার সুমন কুমার সাহা ও পাংশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাসুদুর রহমান ঘটনাস্থলে পৌঁছেন। পুলিশ কর্মকর্তারা সেখানে আটককৃত নাহিদুল ইসলামের পরিহিত উভয় জুতার মধ্য হতে কচটেপে মোড়ানো ৭টি স্বর্ণের বার উদ্ধার করে। পরে খবর পেয়ে রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোঃ রেজাউল করিম ঘটনাস্থল পরিদর্শন করেন।

পরবর্তীতে মঙ্গলবার দুপুরে ঘটনায় বিষয়ে রাজবাড়ীর পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামান প্রেস ব্রিফিংয়ে জানান, উদ্ধারকৃত স্বর্ণের ওজন আনুমানিক ৭ কেজি ৩শ গ্রাম। উদ্ধারকৃত ১০টি বারের মধ্যে ৯টি অখন্ড বার এবং অপর ১টি বারের ভেতর ৬টি স্বর্ণের ছোট বিস্কুট ছিল। এ ব্যাপারে পাংশা থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

বরেন্দ্র অঞ্চলের মানুষের খাদ্যের জোগান দিচ্ছে বিএমডিএ

error: Content is protected !!

পাংশায় পুলিশের অভিযানে স্বর্ণের ১০টি বারসহ আটক- ৩

আপডেট টাইম : ১০:৩১ পূর্বাহ্ন, বুধবার, ১৫ মার্চ ২০২৩
মোক্তার হোসেন, পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি :