ঢাকা , রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

পাংশায় পুলিশের অভিযানে ১০১ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই ভাই গ্রেফতার

-রাজবাড়ীর পাংশা মডেল থানা পুলিশ শুক্রবার রাতে মাদক বিরোধী অভিযান চালয়ে ১০১ পিস ইয়াবা ট্যাবলেটসহ রাজু শেখ ও রাজিব শেখকে গ্রেফতার করে।

মোক্তার হোসেনঃ

রাজবাড়ী জেলার পাংশা মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে ১০১ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক বিক্রেতা আপন দুই ভাই রাজু শেখ (২৫) ও রাজিব শেখ (১৫) কে গ্রেফতার করেছে। ধৃত রাজু শেখ ও রাজিব শেখ পাংশা উপজেলার মৌরাট ইউপির রূপিয়াট গ্রামের রান্নু শেখের ছেলে।

শুক্রবার (৩ জুলাই) রাত ৮টা ২০ মিনিটের সময় পাংশা উপজেলার মৌরাট কেন্দ্রীয় কালী মন্দিরের সামনে পাকা রাস্তার উপর থেকে তাদের গ্রেফতার করা হয়।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মঈনুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে এসআই মো. শাহারিয়ার হোসেনের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স মাদক বিরোধী অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

পুলিশ তল্লাশি করে রাজু শেখের নিকট থেকে ৫১ পিস ও রাজিব শেখের নিকট থেকে ৫০ পিস মোট ১০১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। এ ব্যাপাওে শনিবার (৪ জুলাই) পাংশা মডেল থানায় রাজু শেখ ও রাজিব শেখের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে, মামলা নং ৬।

এসআই মো. শাহারিয়ার হোসেন জানান, রাজু শেখ ও রাজিব শেখ আপন দুই ভাই মাদক বিক্রেতা। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রাজু শেখের নিকট থেকে ৫১ পিস ও রাজিব শেখের নিকট থেকে ৫০ পিস মোট ১০১ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাদের গ্রেফতার করা হয়।

আসামীদের পাংশা মডেল থানা থেকে রাজবাড়ীর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

বোয়ালমারীতে বহিস্কৃত বি এন পি নেতার বিরুদ্ধে মাদ্রাসার জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

error: Content is protected !!

পাংশায় পুলিশের অভিযানে ১০১ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই ভাই গ্রেফতার

আপডেট টাইম : ০৭:৪১ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬
মোক্তার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার :