ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

৬০ কেজি ইলিশ ও ৫০ হাজার মিটার জাল উদ্ধার

পাংশায় পদ্মা নদীতে মা ইলিশ সংরক্ষণ অভিযানে ইলিশ শিকারের দায়ে ৬ জেলের দন্ড

-রাজবাড়ীর পাংশায় মঙ্গলবার পদ্মা নদীতে মা ইলিশ সংরক্ষণ অভিযানে ইলিশ শিকারে উদ্ধারকৃত জাল পুড়িয়ে ধ্বংস করা হয় এবং উদ্ধারকৃত ইলিশ স্থানীয় এতিম খানায় বিতরণ করা হয়।

মা ইলিশ সংরক্ষণ অভিযানে মঙ্গলবার (২২ অক্টোবর) পদ্মা নদীর রাজবাড়ী জেলার পাংশা উপজেলা সীমান্তে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের দায়ে ৬ জনের দন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। আভিযানিকদলের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাদ আহম্মেদ নদীতে আটক জেলেদের দন্ডাদেশ প্রদান করেন।

জানা যায়, মঙ্গলবার রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদ আহম্মেদের নেতৃত্বে, মৎস্য অফিস ও পুলিশ কর্মকর্তাদের সমন্বয়ে পাংশা উপজেলার হাবাসপুর ও বাহাদুরপুর ইউনিয়নের আওতায় পদ্মা নদীতে দুপুর ২টা থেকে রাত ৭টা পর্যন্ত অভিযান পরিচালিত হয়।

অভিযানে পদ্মা নদীতে ইলিশ শিকারের দায়ে আটককৃত ৬জন জেলেকে দন্ড প্রদান করা হয়। দন্ডপ্রাপ্তদের মধ্যে ৫ জনকে (৫-১০দিন) বিনাশ্রম কারাদন্ড এবং ১ জনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এদের মধ্যে মধ্যে ৪ জনের বাড়ি পাংশা উপজেলার মধ্যে এবং ২ জনের বাড়ি পাবনা জেলার সুজানগর উপজেলার মধ্যে। এছাড়া অপ্রাপ্ত বয়স্ক এক স্কুল ছাত্রকে মুচলেকায় ছেড়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে।

পাংশা উপজেলা মৎস্য অফিসার সাঈদ আহমেদ এসব তথ্য নিশ্চিত করে বলেন, মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৪ বাস্তবায়নে গত ১৩ অক্টোবর থেকে দিনে-রাতে পদ্মা নদীতে অভিযান পরিচালনা করা হচ্ছে। অভিযানের ১০ম দিনে মঙ্গলবার দুপুর ২টা থেকে রাত ৭টা পর্যন্ত অভিযানে নিষেধাজ্ঞা অমান্য কওে পদ্মা নদীতে ইলিশ শিকারের দায়ে ৬ জন জেলেকে দন্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদ আহম্মেদ।

অভিযানে উদ্ধারকৃত প্রায় ৬০ কেজি ইলিশ স্থানীয় এতিম খানায় বিতরণ করা হয়। এছাড়া অভিযানে উদ্ধারকৃত প্রায় ১০ লাখ টাকা মূল্যের ৫০ হাজার মিটার নিষিদ্ধ জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

অভিযানে রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাদ আহম্মেদ, পাংশা উপজেলা মৎস্য অফিসার সাঈদ আহমেদ, পাংশা উপজেলার বাহাদুরপুর পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই রুবেল শেখসহ সঙ্গীয় পুলিশ, উপজেলা মৎস্য দপ্তরের ক্ষেত্র সহকারী মো. রাশেদুজ্জামানসহ মৎস্য দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেয়।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় লালনের আখড়াবাড়ি থেকে টাইম বোমা ও পেট্রল উদ্ধার, নিষ্ক্রিয় করল বিশেষজ্ঞ দল

error: Content is protected !!

৬০ কেজি ইলিশ ও ৫০ হাজার মিটার জাল উদ্ধার

পাংশায় পদ্মা নদীতে মা ইলিশ সংরক্ষণ অভিযানে ইলিশ শিকারের দায়ে ৬ জেলের দন্ড

আপডেট টাইম : ১২:৩৯ অপরাহ্ন, বুধবার, ২৩ অক্টোবর ২০২৪
মোক্তার হোসেন, স্টাফ রিপোর্টার :