ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

পাংশায় পদ্মা নদীতে ইলিশ রক্ষা অভিযানে ৩জন জেলেকে দন্ড

-পাংশায় পদ্মা নদীতে মঙ্গলবার ইলিশ রক্ষা অভিযান পরিচালনা করা হয়।

মোক্তার হোসেনঃ

রাজবাড়ী জেলার পাংশা উপজেলায় পদ্মা নদীতে মঙ্গলবার (১৪ অক্টোবর) ইলিশ রক্ষা অভিযানে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের দায়ে ৩জন জেলেকে দন্ড প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত।

এদের মধ্যে ২জনকে ১০দিন করে কারাদন্ড এবং ১জনকে ৫ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়। অভিযানে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন-১৯৫০ (সংশোধিত অধ্যাদেশ-২০২৫) অনুযায়ী উল্লেখিত দন্ড প্রদান করা হয়। দন্ডিতদের নাম পরিচয় জানা যায়নি।

জানা যায়, পাংশার এসিল্যান্ড ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আমিনুল ইসলামের নেতৃত্বে মঙ্গলবার সকাল ১১টা থেকে সন্ধ্যা পর্যন্ত পদ্মা নদীতে ইলিশ রক্ষা অভিযান পরিচালিত হয়। অভিযানে উদ্ধারকৃত জাল আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করা এবং ইলিশ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়।

অভিযানে পাংশা উপজেলা মৎস্য কর্মকর্তা (অ.দা.) খোন্দকার আবু বকর সিদ্দিক, ভারপ্রাপ্ত খামার ব্যবস্থাপক রবিউল ইসলাম ও ক্ষেত্র সহকারী ছবিউর রহমান ও পাংশা মডেল থানা পুলিশ সহযোগিতা করে। পদ্মা নদীতে ইলিশ রক্ষা অভিযান অব্যাহত রয়েছে বলে জানা গেছে। পাংশা উপজেলা মৎস্য দপ্তর এসব তথ্য নিশ্চিত করেছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

নিষিদ্ধ হলেও ক্রিপ্টোকারেন্সি ব্যবহারে বিশ্বে বাংলাদেশের অবস্থান ৫৬তম

error: Content is protected !!

পাংশায় পদ্মা নদীতে ইলিশ রক্ষা অভিযানে ৩জন জেলেকে দন্ড

আপডেট টাইম : ০৭:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫
মোক্তার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার :