ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

পাংশায় নানা কর্মসূচির মধ্য দিয়ে ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপিত

-পাংশা উপজেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন করা হয়।

রাজবাড়ী জেলার পাংশা উপজেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে ছাত্রছাত্রীদের অংশগ্রহণে বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ, আবৃত্তি, চিত্রাঙ্কন, সংগীত ও নৃত্য প্রতিযোগিতা, বঙ্গবন্ধুকে নিয়ে ডকুমেন্টারী, চলচ্চিত্র ও আলোকচিত্র প্রদর্শন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।

জানা যায়, মঙ্গলবার সকাল ১০টার সময় পাংশা উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিত্বে জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, উপজেলা পরিষদ ও প্রশাসন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সরকারী-বেসরকারী প্রতিষ্ঠান ও বিভিন্ন শ্রেণি পেশার বিশিষ্ট ব্যক্তিরা পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করে। এরপর পর্যায়ক্রমে অন্যান্য কর্মসূচি পালিত হয়।

পাংশা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে নবাগত উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাফর সাদিক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথিদের মধ্যে রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান একেএম শফিকুল মোরশেদ আরুজ, পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ফরিদ হাসান ওদুদ, পাংশার এসিল্যান্ড মো. মাসুদুর রহমান রুবেল, পাংশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদুর রহমান, পাংশা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. জালাল উদ্দিন বিশ্বাস, পাংশা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. চাঁদ আলী খান বক্তব্য রাখেন। অন্যান্যের মধ্যে পাংশা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ হাসানাৎ আল মতিন ও সাংবাদিক মো. মোক্তার হোসেন প্রমূখ বক্তব্য রাখেন।

অতিথিবৃন্দ বঙ্গবন্ধুর আদর্শকে লালন ও ধারণ করার গুরুত্বারোপ করেন। অনুষ্ঠান উপস্থাপনা করেন পাংশা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শ্যামল কুমার বিশ্বাস।
অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

বরেন্দ্র অঞ্চলের মানুষের খাদ্যের জোগান দিচ্ছে বিএমডিএ

error: Content is protected !!

পাংশায় নানা কর্মসূচির মধ্য দিয়ে ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপিত

আপডেট টাইম : ০৪:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ মার্চ ২০২৩
মোঃ মোক্তার হোসেন, পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি :