ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

পাংশায় নানা কর্মসূচিতে জেলা প্রশাসক আফরোজা পারভীন

- রাজবাড়ী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আফরোজা পারভীন মঙ্গলবার পাংশায় ড্রোনের মাধ্যমে পাটের জমিতে কীটনাশক স্প্রেকরণ প্রদর্শনীতে মতামত ব্যক্ত করেন।

মোক্তার হোসেনঃ

রাজবাড়ী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আফরোজা পারভীন মঙ্গলবার (১২ মে) পাংশা উপজেলায় বিভিন্ন কর্মসূচিতে যোগদান করে ব্যস্ত সময় অতিবাহিত করেছেন।

জানা যায়, মঙ্গলবার জেলা প্রশাসক আফরোজা পারভীনের পাংশায় সফর কর্মসূচির মধ্যে ছিল পাট্টা ইউনিয়নের আধারকোঠা খাল পুনঃখনন প্রকল্প পরিদর্শন, মৌরাট ইউনিয়নের রূপিয়াট মাদ্রাসার পাশে ফসলের মাঠে ড্রোনের মাধ্যমে পাটের জমিতে কীটনাশক স্প্রেকরণ প্রদর্শনীতে যোগদান, পাট্টা জোনা উচ্চ বিদ্যালয় দর্শন, পাটাজোনা সরকারী বিদ্যালয় পরিদর্শন, পাট্টা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে জেলা তথ্য অফিস কর্তৃক আয়োজিত উঠান বৈঠকে যোগদান,

পাট্টা ইউনিয়ন পরিষদ পরিদর্শন, পাট্টা ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন, কশবামাজাইল ইউনিয়নের নাদুরিয়া কমিউনিটি ক্লিনিক দর্শন, পল্লী সড়কে গুরুত্বপূর্ণ সেতু নির্মাণ প্রকল্পের আওতায় পাংশা হেডকোয়ার্টার হতে লাঙ্গলবাদ জিসি রাস্তায় ৬৫০ মিটার ব্রীজ নির্মাণ প্রকল্প পরিদর্শন, পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স দর্শন, পাংশা পৌরসভা পরিদর্শন, পাংশা মডেল থানা পরিদর্শন, পৌর ও উপজেলা ভূমি অফিস পরিদর্শন ও পাংশা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় পরিদর্শন।

এর মধ্যে প্রথমেই রাজবাড়ী জেলা প্রশাসক পাট্টা ইউনিয়নের আধারকোঠা খাল পুনঃখনন প্রকল্প
পরিদর্শন করেন। এরপর ড্রোনের মাধ্যমে পাটের জমিতে কীটনাশক স্প্রেকরণ প্রদর্শনীতে যোগদান করেন তিনি।

সেখানে উইগ্রো বারি সবুজ কৃষি ড্রোন ও ন্যানো প্রযুক্তি পারফরমেন্স ডেমো অনুষ্ঠানে প্রধান  অতিথির বক্তৃতায় রাজবাড়ী জেলা প্রশাসক আফরোজা পারভীন গ্রামীণ অর্থনীতি উন্নয়নে
নিরলসভাকে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে কৃষিতে ড্রোনের উপকারী দিক নিয়ে আলোচনা করেন।

তিনি বলেন, কৃষি কাজে ড্রোন ব্যবহারে সময় কম লাগছে। স্বাস্থ্য ঝুঁকি কমে যাচ্ছে। কীটনাশক-
ক্যামিক্যাল সার ব্যবহারে হেলথ হ্যাজার্ড আছে।

এই ক্ষেত্রে ড্রোন ব্যবহার সহায়ক হবে। তবে ড্রোন ইউজ করার ক্ষেত্রে লাইসেন্সের বিষয় আছে। পারমিশনের বিষয় আছে। প্রি-পাইলটিংয়ে সফল হলে আমরা প্রতিবেদন পাঠাবো। কৃষি মন্ত্রণালয় প্লাস সিভিল এ্যাভিয়েশন সবার পারমিশন নিয়ে পাইলটিংয়ে যেতে পারবো উল্লেখ করেন তিনি।

প্রধান অতিথি রাজবাড়ী জেলা প্রশাসক আফরোজা পারভীন অরগানিক সার ব্যবহারের পরামর্শ প্রদান করে বলেন, ক্যামিক্যাল ফার্টিলাইজারের উপর চাপ কমাতে হবে।

পাংশা উপজেলা নির্বাহী অফিসার মো. রিফাতুল হকের সভাপতিত্বে এবং উইগ্রো’র হেড অব
বিজনেস কেডিবি শাকিল আহমেদের উপস্থাপনায় অনুষ্ঠানে রাজবাড়ী জেলা কৃষি সম্প্রসারণ
অধিদপ্তরের উপপরিচালক ড. মো. শহিদুল ইসলাম ও উইগ্রো টেকনোলজিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. মাহমুদুর রহমান বক্তব্য রাখেন।

অনুষ্ঠানের কারিগরি উপস্থাপনায় ছিলেন পাংশা উপজেলা কৃষি কর্মকর্তা মুহাম্মদ তোফাজ্জল
হোসেন। পাংশার এ্যাসিল্যান্ড সাদ আহম্মেদ, পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম, পাংশা উপজেলা বিএনপির সভাপতি মো. চাঁদ আলী খান, পাংশা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ মো. রফিকুল ইসলাম, পাংশা-কালুখালী শিক্ষা কল্যাণ ট্রাস্টের সাধারণ সম্পাদক ও উদয়পুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল আলম সোহরাব, মৌরাট ইউপির চেয়ারম্যান মো. হাবিবুর রহমান প্রামানিকসহ স্থানীয় কৃষক ও বিভিন্ন শ্রেনী পেশার লোকজন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ফেসবুকে বিএনপি নেতার পোস্ট: ‘ল্যাপটপগুলি ভাগাভাগি করে নিজেদের মধ্যে খেয়ে ফেললেন’

error: Content is protected !!

পাংশায় নানা কর্মসূচিতে জেলা প্রশাসক আফরোজা পারভীন

আপডেট টাইম : ০৭:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬
মোক্তার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার :