ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

পাংশায় নজরুল বর্ষ উদযাপনে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

মোক্তার হোসেনঃ 

নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে রাজবাড়ী জেলার পাংশা উপজেলায় শিক্ষা প্রতিষ্ঠান ও উপজেলাভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার সোমবার (৩১ আগস্ট) উদ্বোধন করা হয়েছে।

উদ্বোধন অনুষ্ঠানে পাংশা উপজেলা নির্বাহী অফিসার মো. রিফাতুল হক, পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মঈনুল ইসলাম, পাংশা উপজেলা কৃষি কর্মকর্তা মুহাম্মদ তোফাজ্জল হোসেন, পাংশা উপজেলা বিএনপির সভাপতি মো. চাঁদ আলী খান, পাংশা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ মো. রফিকুল ইসলাম, পাংশা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এবিএম আব্দুল হান্নান, পাংশা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোছা. সাইফুন্নাহার ও পাংশা উপজেলা সমবায় কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বক্তব্য রাখেন।

বক্তাগণ নজরুল বর্ষের তাৎপর্য এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের উপর গুরুত্বপূর্ণ আলোচনা করেন। উপস্থাপনা করেন উদয়পুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং পাংশা ও কালুখালী উপজেলা শিক্ষা কল্যাণ ট্রাস্টের সাধারণ সম্পাদক শামসুল আলম (সোহরাব)।

অনুষ্ঠানে পাংশা শিল্পকলা একাডেমীর শিল্পীরা সংগীত পরিবেশন করেন এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নজরুলের লেখা কবিতা আবৃত্তি ও গজল পরিবেশন করেন।

পাংশা সরকারি কলেজ শিক্ষক পরিষদের সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ আব্দুর রউফ, পাংশা শাহজুই কামিল মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা মুহাম্মদ আবু মুসা আশয়ারী, পাংশা মহিলা কলেজের অধ্যক্ষ এবিএম ওয়াহিদুজ্জামান, পাংশা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামসুল আলম আকুল ও রেজাউল করিম রিংকু, পাংশা পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. শওকত সরদার, পাংশা পৌরসভা বিএনপির সভাপতি এবং পাংশা শিল্প ও বণিক সমিতির সভাপতি মো. বাহারাম হোসেন, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের
কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণী পেশার লোকজন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

পাংশা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা, গান, কবিতা ও গজল পরিবেশনের মধ্য দিয়ে উদ্বোধন অনুষ্ঠান প্রাণবন্ত হয়ে ওঠে। পাংশা উপজেলা প্রশাসন এ কর্মসূচির আয়োজন করে।

-রাজবাড়ীর পাংশা উপজেলা নির্বাহী অফিসার মো. রিফাতুল হক সোমবার নজরুল বর্ষ উদযাপনে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

চাহিদার চেয়ে বেশি ফল আমদানি, তবু দাম নাগালের বাইরে

error: Content is protected !!

পাংশায় নজরুল বর্ষ উদযাপনে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

আপডেট টাইম : ০৪:২৩ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬
মোক্তার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার :