দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084
-রাজবাড়ীর পাংশায় মঙ্গলবার সকালে ধর্ষণ চেষ্টা মামলার আসামী জিল্লু মন্ডলকে গ্রেফতার করেছে পুলিশ।
পাংশায় ধর্ষণ চেষ্টা মামলার আসামী গ্রেফতার
মোক্তার হোসেনঃ রাজবাড়ী জেলার পাংশা মডেল থানার পুলিশ মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেণীর এক ছাত্রীর (১১) ধর্ষণ চেষ্টা মামলার আসামী জিল্লু মন্ডল (৪৮)কে গ্রেফতার করেছে। মঙ্গলবার (১৪ জুলাই) পাংশা মডেল থানার এসআই চান মিয়ার নেতৃত্বে সঙ্গীয় পুলিশ সকাল সাড়ে ১১টার দিকে অভিযান চালিয়ে জিল্লু মন্ডলকে গ্রেফতার করে। স্থানীয় লোকজনের সহযোগিতায় তাকে গ্রেফতার করে পুলিশ। ধৃত জিল্লু মন্ডল যশাই ইউপির চরলক্ষীপুর গ্রামের জুনাই মন্ডলের ছেলে। সে পেশায় একজন কৃষক। জানা যায়, গত ১৩ জুলাই সকাল ৯টা ২৫ মিনিটের সময় ওই ছাত্রী চরঝিকড়ী মকবুল হোসেন স্মৃতি দাখিল মাদ্রাসায় যাওয়ার পথে চরঝিকড়ী কাঁচা রাস্তার পাশে গেলে জিল্লু মন্ডল তাকে ভয়ভীতি দেখিয়ে পাশের আখ ক্ষেতে নিয়ে জোর পূর্বক ধর্ষণের চেষ্টা করে। এ ঘটনায় ১৪ জুলাই ভিকটিমের পিতা হাবাসপুর ইউপির চরঝিকড়ী ঢালাপাড়া গ্রামের মো. জিন্নাহ খান বাদী হয়ে জিল্লু মন্ডলের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে পাংশা মডেল থানায় মামলা দায়ের করেছে, মামলা নং ১২। আসামী জিল্লু মন্ডলকে রাজবাড়ীর বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল খানায় প্রেরণ করা হয়েছে।
মোক্তার হোসেনঃ
রাজবাড়ী জেলার পাংশা মডেল থানার পুলিশ মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেণীর এক ছাত্রীর (১১) ধর্ষণ চেষ্টা মামলার আসামী জিল্লু মন্ডল (৪৮)কে গ্রেফতার করেছে।
মঙ্গলবার (১৪ জুলাই) পাংশা মডেল থানার এসআই চান মিয়ার নেতৃত্বে সঙ্গীয় পুলিশ সকাল সাড়ে ১১টার দিকে অভিযান চালিয়ে জিল্লু মন্ডলকে গ্রেফতার করে। স্থানীয় লোকজনের সহযোগিতায় তাকে গ্রেফতার করে পুলিশ। ধৃত জিল্লু মন্ডল যশাই ইউপির চরলক্ষীপুর গ্রামের জুনাই মন্ডলের ছেলে। সে পেশায় একজন কৃষক।
জানা যায়, গত ১৩ জুলাই সকাল ৯টা ২৫ মিনিটের সময় ওই ছাত্রী চরঝিকড়ী মকবুল হোসেন স্মৃতি দাখিল মাদ্রাসায় যাওয়ার পথে চরঝিকড়ী কাঁচা রাস্তার পাশে গেলে জিল্লু মন্ডল তাকে ভয়ভীতি দেখিয়ে পাশের আখ ক্ষেতে নিয়ে জোর পূর্বক ধর্ষণের চেষ্টা করে।
এ ঘটনায় ১৪ জুলাই ভিকটিমের পিতা হাবাসপুর ইউপির চরঝিকড়ী ঢালাপাড়া গ্রামের মো. জিন্নাহ খান বাদী হয়ে জিল্লু মন্ডলের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে পাংশা মডেল থানায় মামলা দায়ের করেছে, মামলা নং ১২। আসামী জিল্লু মন্ডলকে রাজবাড়ীর বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল খানায় প্রেরণ করা হয়েছে।