ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

পাংশায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

-রাজবাড়ীড় পাংশায় রবিবার দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

মোক্তার হোসেনঃ

রাজবাড়ী জেলার পাংশা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে রবিবার (১৮ মে) কাজী আব্দুল মাজেদ একাডেমী মিলনায়তনে “সমাজ থেকে দুর্নীতির মূল উৎপাটনে আইনের শাসনের বিকল্প নেই” প্রতিপাদ্যকে সামনে রেখে জনসচেতনতা সৃষ্টি ও সততা চর্চায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধকরণের লক্ষ্যে আলোচনা, বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

.

পাংশা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও হোগলাডাঙ্গী মোহাম্মাদীয়া ইসলামীয়া কামিল মডেল মাদরাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আলহাজ্ব মীর আব্দুল বাতেনের সভাপতিত্বে এবং কাজী আব্দুল মাজেদ একাডেমীর সহকারী শিক্ষক মোঃ ফিরোজ হোসেনের উপস্থাপনায় অনুষ্ঠানে পাংশা মহিলা কলেজের অধ্যক্ষ এবিএম ওয়াহিদুজ্জামান ডাবলু ও পাংশা সরকারী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক বিভাগীয় প্রধান মোঃ সহিদুর রহমান বক্তব্য রাখেন।

.

“সমাজ থেকে দুর্নীতির মূল উৎপাটনে আইনের শাসনের বিকল্প নেই” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতায় পক্ষ দল হিসেবে পাংশা জর্জ সরকারী উচ্চ বিদ্যালয় ও কাজী আব্দুল মাজেদ একাডেমীর শিক্ষার্থীরা এবং বিষয়ের বিপক্ষ দল হিসেবে এয়াকুব আলী চৌধুরী বিদ্যাপীঠ ও পাংশা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয়।

.

বিতর্ক প্রতিযোগিতায় এয়াকুব আলী চৌধুরী বিদ্যাপীঠ ১ম স্থান, কাজী আব্দুল মাজেদ একাডেমী ২য় স্থান, পাংশা জর্জ সরকারী উচ্চ বিদ্যালয় ৩য় স্থান ও পাংশা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীরা ৪র্থ স্থান লাভ করে। শ্রেষ্ঠ বক্তা হিসেবে এয়াকুব আলী চৌধুরী বিদ্যাপীঠের ১০ম শ্রেনীর শিক্ষার্থী তানজিম মাহমুদ সিয়াম নির্বাচিত হয়।

.

বিচারকের দায়িত্বে ছিলেন অধ্যক্ষ এবিএম ওয়াহিদুজ্জামান ডাবলু, অধ্যাপক মোঃ সহিদুর রহমান ও আলহাজ্ব শাহাবুদ্দিন আহমদ আদর্শ একাডেমীর প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম।

.

কাজী আব্দুল মাজেদ একাডেমীর প্রধান শিক্ষক মুহাম্মদ শাহাদত আলী, পরানপুর ডিএস দাখিল মাদরাসার সুপার মোঃ গোলাম মোস্তফা চৌধুরী, এয়াকুব আলী চৌধুরী বিদ্যাপীঠের বাংলা বিষয়ের শিক্ষক বিশ্বজিৎ, সাংবাদিক সেলিম মাহমুদ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও সাংবাদিকসহ স্থানীয় বিভিন্ন শ্রেনী পেশার লোকজন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আদালতের নির্দেশের পরও বিরোধপূর্ণ বাড়িতে বসবাস

error: Content is protected !!

পাংশায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

আপডেট টাইম : ০৮:৪৪ অপরাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫
মোক্তার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার :