আপডেট টাইম :
০৩:৩৭ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫
১৫৫
বার পঠিত
পাংশায় জাতীয় কন্যা শিশু দিবস পালিত
মোক্তার হোসেনঃ রাজবাড়ী জেলার পাংশা উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে বুধবার (৮ অক্টোবর) “আমি কন্যাশিশু, স্বপ্নগড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি” প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় কন্যা শিশু দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। পাংশা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মুক্তা পারভীনের সভাপতিত্বে এবং পাংশা উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ রবিউল ইসলামের উপস্থাপনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে পাংশা উপজেলা নির্বাহী অফিসার এস.এম. আবু দারদা বক্তব্য রাখেন। অন্যান্যের মধ্যে পাংশা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোছাঃ সাইফুন্নাহার, ইসলামিক রিলিফ বাংলাদেশের রাজবাড়ী ফিল্ড অফিসের প্রোগ্রাম অফিসার সুমি বিশ্বাস এবং শিক্ষার্থীদের মধ্যে সুবর্নলতা দাস, হিরা খাতুন ও স্নিগ্ধা বিশ্বাস প্রমূখ বক্তব্য রাখেন। পাংশা উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান, সম্প্রীতি মহিলা উন্নয়ন সংস্থার পরিচালক কাজী আসকার দানিয়েল সিপার, চন্দনা মহিলা কল্যাণ সমিতির সভাপতি আলেয়া পারভীনসহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। -পাংশা উপজেলা নির্বাহী অফিসার এস.এম. আবু দারদা বুধবার জাতীয় কন্যা শিশু দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখেন।
মোক্তার হোসেনঃ
রাজবাড়ী জেলার পাংশা উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে বুধবার (৮ অক্টোবর) “আমি কন্যাশিশু, স্বপ্নগড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি” প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় কন্যা শিশু দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।
পাংশা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মুক্তা পারভীনের সভাপতিত্বে এবং পাংশা উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ রবিউল ইসলামের উপস্থাপনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে পাংশা উপজেলা নির্বাহী অফিসার এস.এম. আবু দারদা বক্তব্য রাখেন।
অন্যান্যের মধ্যে পাংশা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোছাঃ সাইফুন্নাহার, ইসলামিক রিলিফ বাংলাদেশের রাজবাড়ী ফিল্ড অফিসের প্রোগ্রাম অফিসার সুমি বিশ্বাস এবং শিক্ষার্থীদের মধ্যে সুবর্নলতা দাস, হিরা খাতুন ও স্নিগ্ধা বিশ্বাস প্রমূখ বক্তব্য রাখেন।
পাংশা উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান, সম্প্রীতি মহিলা উন্নয়ন সংস্থার পরিচালক কাজী আসকার দানিয়েল সিপার, চন্দনা মহিলা কল্যাণ সমিতির সভাপতি আলেয়া পারভীনসহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
-পাংশা উপজেলা নির্বাহী অফিসার এস.এম. আবু দারদা বুধবার জাতীয় কন্যা শিশু দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখেন।