ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

পাংশায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

-পাংশায় শুক্রবার জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে আলোচনা সভায় উপজেলা চেয়ারম্যান ফরিদ হাসান ওদুদ বক্তব্য রাখেন।

রাজবাড়ী জেলার পাংশা উপজেলা প্রশাসনের উদ্যোগে শুক্রবার (২৮ এপ্রিল) “বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণ বিনামূল্যে আইনি সেবার দ্বার উন্মোচন” প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৩ পালিত হয়েছে। এ উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়।
জানা যায়, শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে বাদ্যযন্দ্র ও ব্যানার সহকারে উপজেলা পরিষদ চত্বর থেকে র‌্যালী বের করা হয়। র‌্যালী শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে প্রাণবন্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাফর সাদিক চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ফরিদ হাসান ওদুদ, ভাইস চেয়ারম্যান মো. জালাল উদ্দিন বিশ্বাস, পাংশা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. আব্দুস সালাম সিদ্দিকী, হাবাসপুর ইউপির চেয়ারম্যান আল মামুন খান ও এ্যাডভোকেট একেএম শহিদুজ্জামান প্রমূখ বক্তব্য রাখেন।

বক্তারা সর্বস্তরের মানুষের মধ্যে আইনগত সহায়তা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির গুরুত্বারোপ করেন। বিনামূল্যে আইনি সহায়তা পেতে স্থানীয় ইউপি চেয়ারম্যানদের নিকট থেকে দরিদ্র ও অসহায় মানুষের প্রত্যয়নপত্র নেওয়াসহ বিস্তারিত আলোচনা করা হয়। উপস্থাপনা করেন যুব উন্নয়ন কর্মকর্তা শ্যামল কুমার বিশ্বাস।

অনুষ্ঠানে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. তরুন কুমার পাল, পাংশা মডেল থানার এসআই সাদিকুজ্জামান, যশাই ইউপির চেয়ারম্যান ও যশাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবু হোসেন খান, এ্যাডভোকেট রেশমা নাহার মাহমুদা, এ্যাডভোকেট জাহিদ উদ্দিন মোল্লা, এ্যাডভোকেট মনোয়ারা খাতুন, উদয়পুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল আলম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ, উপজেলা প্রকৌশলী জাকির হাসান, পরিসংখ্যান কর্মকর্তা মাহাবুব হোসেন, সমবায় কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম, রির্সোস সেন্টারের ইন্সট্রাক্টর মো. রফিকুল ইসলামসহ জনপ্রতিনিধি, উপজেলা প্রশাসনের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, ইউপি সচিব ও স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

এআইয়ের যুগে মানুষের বুদ্ধিমত্তাই আসল—ফরিদ জাকারিয়া

error: Content is protected !!

পাংশায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

আপডেট টাইম : ১২:০৭ অপরাহ্ন, শনিবার, ২৯ এপ্রিল ২০২৩
মোক্তার হোসেন, পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি :