মোক্তার হোসেনঃ
পাবনা থেকে জাতীয় স্মরণীয় দিবস ভিত্তিক শিল্প-সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক পত্রিকা ‘খোলচোখ’ এর রবীন্দ্র-নজরুল প্রয়াণ দিবস সংখ্যার প্রকাশনা উপলক্ষে বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকালে রাজবাড়ী জেলার পাংশায় কবিতা পাঠ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এয়াকুব আলী চৌধুরী স্মৃতি পাঠাগারে মুক্তকলম সাহিত্য ও সংস্কৃতি পরিষদ এ কর্মসূচির আয়োজন করে।
পাংশা সাহিত্য উন্নয়ন পরিষদের সভাপতি কবি মুহাম্মদ ফিরোজ হায়দারের সভাপতিত্বে এবং মুক্তকলম সাহিত্য ও সংস্কৃতি পরিষদের সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক শেখ মুহাম্মদ সবুর উদ্দিনের উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পাংশা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও পাংশা শাহজুই কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ ড. খোন্দকার মুহা. মাহবুবুর রহমান বক্তব্য রাখেন।
বিশেষ অতিথি হিসেবে পাংশা সরকারী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক বিভাগীয় প্রধান ও মুক্তকলম সাহিত্য ও সংস্কৃতি পরিষদের সভাপতি মো. সহিদুর রহমান ও এ্যাডভোকেট মো. শাহিনুল ইসলাম বক্তব্য রাখেন।
অন্যান্যের মধ্যে পাংশা শিল্প ও বণিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক কাজী আসকার দানিয়েল সিপার, মো. মঞ্জুর রহমান মিয়া, কবি মোল্লা মাজেদ ও শেখ মুন্নু (বাংলাভাষী) প্রমূখ বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্য রাখেন মুক্তকলম সাহিত্য ও সংস্কৃতি পরিষদের সাধারণ সম্পাদক সাংবাদিক মো. মোক্তার হোসেন।
কবি মো. এবাদত আলী সেখ, সন্ধ্যা রানী কুন্ডু, ফিরোজ মাহমুদ মুক্তার, ষড়জিৎ বিষ্ণু শ্যাম, দেবাশীষ কুমার কুন্ডু, শামীম মোল্লা প্রমূখ কবিতা পাঠ করেন। মুক্তকলম সাহিত্য ও সংস্কৃতি পরিষদের সদস্যবৃন্দ, সাংবাদিক ও স্থানীয় বিভিন্ন শ্রেনী পেশার লোকজন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
-পাংশা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও পাংশা শাহজুই কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ ড. খোন্দকার মাহবুবুর রহমান বৃহস্পতিবার পাংশায় এয়াকুব আলী চৌধুরী স্মৃতি পাঠাগারে ‘খোলাচোখ’ পত্রিকার প্রকাশনা উপলক্ষে কবিতা পাঠ ও আলোচনা সভায় বক্তব্য রাখেন।

নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ 
মোক্তার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার 



















