ঢাকা , শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

পাংশায় খাল পুনঃ খনন প্রকল্পের কার্যক্রম দ্রুত এগিয়ে চলছে

-রাজবাড়ীর পাংশায় দ্রুত গতিতে এগিয়ে চলছে খাল পুনঃ খনন প্রকল্পের কার্যক্রম।

মোক্তার হোসেনঃ

প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত খাল খনন পাইলট প্রকল্পের অংশ হিসেবে রাজবাড়ী জেলার পাংশা উপজেলার যশাই ইউপির ঢেঁকিপাড়া খাল ও পাট্টা ইউপির আধারকোটা খাল মোট ১২.৯৭০ কিলোমিটার খাল পুনঃ খনন ও খালের দুই পাড়ে বৃক্ষরোপণ কার্যক্রম দ্রুত এগিয়ে চলছে।

২০২৫-২৬ অর্থ বছরের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি)’র আওতায় প্রকল্পের উল্লেখিত দু’টি খালের ৯০ শতাংশ পুনঃ খনন কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। খাল পুনঃ খনন কাজে মোট ৭৭১ জন শ্রমিক প্রতিদিন ৫ শত টাকা হারে মজুরিতে নিয়োজিত রয়েছেন।

খাল পুনঃ খননের পাশাপাশি খালের দুই পাড়ে তাল, নারকেল ও মেহগনি গাছ রোপণ করা হচ্ছে। আগামী ১৮ই জুন নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পের কাজ শেষ হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।

জানা যায়, যশাই ইউপির ঢেঁকিপাড়া খালের ৯ কিলোমিটার এবং পাট্টা ইউপির আধারকোটা খালের ৩.৯৭০ কিলোমিটার খাল পুনঃ খনন কর্মসূচি গত ৩ মে উদ্বোধন করেন রাজবাড়ী জেলা পরিষদের প্রশাসক মো. সালাম মিয়া। এরপর রাজবাড়ী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আফরোজা পারভীন গত ১২ মে পাট্টা ইউপির
আধারকোটা খাল পুনঃ খনন কার্যক্রম পরিদর্শন করেন। প্রকল্পের কাজ পরিদর্শনে তিনি সন্তোষ প্রকাশ করেন। পাংশা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. আসলাম হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা নিয়মিত প্রকল্পের কার্যক্রম মনিটরিং করছেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ঢেঁকিপাড়া খালের ৯ কিলোমিটার পুনঃ খননে ২ কোটি ৩১ লাখ ৭৭ হাজার ৯২৭ টাকা এবং আধারকোটা খালের ৩.৯৭০ কিলোমিটার পুনঃ খননে ১ কোটি ২ লাখ ২৬ হাজার ৪৪৫ টাকা ব্যয় ধরা হয়েছে।

খাল পুনঃ খননের ফলে বর্ষা মৌসুমে অতিরিক্ত পানি দ্রুত নিষ্কাশন হওয়ার ফলে জলাবদ্ধতায় ফসল নষ্ট হওয়ার আশংকা কমবে। আবার খরা মৌসুমে খাল থেকে পানি নিয়ে জমিতে সেচ দেওয়া সম্ভব হবে। এর ফলে কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে।
যশাই ইউপির চেয়ারম্যান ও যশাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবু হোসেন খান বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের মেগা প্রকল্পের আওতায় খাল খননের ফলে কৃষি ও সেচ ব্যবস্থার উল্লেখযোগ্য উন্নয়ন সাধিত হবে।

কর্মসূচির আওতায় নিয়োজিত শ্রমিকরা কাজ পেয়ে আর্থিকভাবে সুবিধাভোগ করছে। কৃষক, জেলেসহ সর্বস্তরের মানুষ কর্মসূচির সুফল ভোগ করবে বলে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, কর্মসুচি সফলভাবে বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্মকর্তারা নিয়মিত মনিটরিং করছেন।

পাট্টা ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আকিদুল ইসলাম বলেন, উপজেলা প্রশাসন ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাদের নিয়মিত তদারকির ফলে খাল পুনঃ খনন প্রকল্প নির্ধারিত মান বজায় রেখে দ্রুত এগিয়ে চলছে।

পাংশা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. আসলাম হোসেন বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্বাচনী ইশতেহারভুক্ত প্রকল্পের আওতায় পাংশা উপজেলায় ২টি খাল পুনঃ খনন প্রায় শেষের পথে। পুনঃ খননকৃত খালের দুই পাড়ে তাল, নারকেল ও মেহগনি তিন ধরনের গাছ রোপণ করা হচ্ছে। মাটিক্ষয় রোধ ও পরিবেশ সুরক্ষার বিষয়টি বিবেচনায় রেখে গাছ রোপণ করা হচ্ছে।

প্রকল্পের কাজ সম্পন্ন হলে কৃষক শ্রেনীর মানুষ বেশি উপকৃত হবেন।

পাংশা উপজেলা নির্বাহী অফিসার মো. রিফাতুল হক বলেন, পাংশা উপজেলার পাট্টা ও যশাই ইউনিয়নে পৃথক দু’টি খাল পুনঃ খননের কাজ সন্তোষজনকভাবে চলমান রয়েছে। পাট্টা ইউনিয়নের প্রায় ৪ কিলোমিটার খালের খনন কাজ শেষ পর্যায়ে রয়েছে। যশাই ইউনিয়নের খালে কিছু পানি প্রবেশ করায় ৯ কিলোমিটার খালের খনন কাজের গতি কিছুটা ব্যাহত হয়েছে। তবে নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ করা সম্ভব হবে বলে আমরা আশা করছি। প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে জলাবদ্ধতা দূর হবে, কৃষি জমির উর্বরতা বৃদ্ধি পাবে এবং কৃষি উৎপাদনে ইতিবাচক পরিবর্তন আসবে। বর্তমানে সার্বিকভাবে প্রকল্পের প্রায় ৯০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে
বলে তিনি উল্লেখ করেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

মুকসুদপুরে সংবাদ সম্মেলন করে আ’লীগ নেতার পদত্যাগ

error: Content is protected !!

পাংশায় খাল পুনঃ খনন প্রকল্পের কার্যক্রম দ্রুত এগিয়ে চলছে

আপডেট টাইম : ০৬:০৮ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬
মোক্তার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার :