ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

সভাপতি মির্জু সিনিয়র সহসভাপতি শামন্ত

পাংশায় কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতির নতুন কমিটি অনুমোদন

॥ মোক্তার হোসেন, পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি ॥ বাংলাদেশ কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতির রাজবাড়ী জেলার পাংশা উপজেলা শাখার নতুন কমিটি অনুমোদন করা হয়েছে। আবির ফার্মেসীর মালিক মিজানুর রহমান মির্জুকে সভাপতি ও সরকার ফার্মেসীর মালিক শামন্ত কুমার বিশ্বাসকে সিনিয়র সহসভাপতি করে ১৭ সদস্য বিশিষ্ট পাংশা উপজেলা কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতির কার্যনির্বাহী কমিটিকে গত ২৩ ডিসেম্বর সন্ধ্যায় অনুমোদন দিয়েছেন রাজবাড়ী জেলা কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতির সভাপতি সেখ মোহাম্মদ আব্দুর রউফ হিটু ও সিনিয়র সহসভাপতি (সম্পাদক) মোহাম্মাদ মাহফুজুর রহমান।

পাংশা উপজেলা কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতির নতুন কার্যনির্বাহী কমিটির অন্যান্যরা হলেন, সহসভাপতি কাদের মেডিকেল হলের স্বত্বাধিকারী পরিমল কুমার কুন্ডু ও মধু ফার্মেসীর স্বত্বাধিকারী শরিফুল ইসলাম মিন্টু। সদস্য- জননী মেডিকেল হলের সঞ্জয় কুমার বিশ্বাস, মোল্লা ড্রাগ হাউজের নুরুল ইসলাম, হাসনা ফার্মেসীর আব্দুল মোকাদ্দীম, দত্ত ফার্মেসীর অতনু দত্ত, নবজীবন মেডিকেল হলের অনুপ কুমার ঘোষ, দাউদ ফার্মেসীর আবু দাউদ, তামিম মেডিকেল হলের দলিল উদ্দিন, জুবাইয়া ফার্মেসীর ইমরুল হাসান, নূর ফার্মেসীর সোহেল রানা, রাফছান মেডিকেল কর্নারের রইচ উদ্দিন, মোল্লা ফার্মেসীর আশরাফুল ইসলাম, খান ফার্মেসীর সবুজ খান ও মহসিন ফার্মেসীর কাজী ফয়েজ জাহান (হাসিন)। নবগঠিত কমিটির নেতৃবৃন্দ সমিতির স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

রাজবাড়ী জেলা কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতির সিনিয়র সহসভাপতি (সম্পাদক) মোহাম্মাদ মাহফুজুর রহমান জানান, পাংশা উপজেলা কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতির কার্যক্রমে অচলাবস্থার সৃষ্টি হয়। সমিতির কার্যক্রম গতিশীল করতে সকলকে সমন্বয় করে নতুন কার্যনির্বাহী কমিটির অনুমোদন দিয়েছি। সমিতির নতুন কমিটির নেতৃবৃন্দ সকল ভেদাভেদ ভুলে পরস্পর সমন্বয় করে এগিয়ে যাবে বলে দৃঢ় প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

প্রসঙ্গত ঃ গত ১৮ ডিসেম্বর পাংশা উপজেলা কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতির নতুন কমিটি গঠন করা হয়। সমিতির রাজবাড়ীর নেতৃবৃন্দ গত ২৩ ডিসেম্বর সন্ধ্যায় সংস্থার পাংশা কার্যালয়ে উপস্থিত হয়ে সমিতির সবার সাথে বৈঠক করে নতুন কমিটির অনুমোদন দেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

দলকে বিব্রত না করতেই পদত্যাগ, মেয়র নির্বাচন করতে প্রস্তুত: ইশরাক হোসেন

error: Content is protected !!

সভাপতি মির্জু সিনিয়র সহসভাপতি শামন্ত

পাংশায় কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতির নতুন কমিটি অনুমোদন

আপডেট টাইম : ০২:৪৪ অপরাহ্ন, রবিবার, ১ জানুয়ারী ২০২৩
মোক্তার হোসেন, পাংশা (রাজবাড়ী) প্রতিনিধিঃ :