ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

পাংশায় কুয়েতির অর্থায়নে এতিমদের মাঝে শীতবস্ত্র বিতরণ

-রাজবাড়ীর পাংশায় মঙ্গলবার এতিমদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে কুয়েতি শায়েখ আবু আব্দুল রহমানসহ অন্যান্য অতিথিবৃন্দ।

মোক্তার হোসেন, স্টাফ রিপোর্টার

দীর্ঘ কয়েক বছর ধরে কুয়েতি ধনাঢ্য শায়েখ আবু আব্দুল রহমানের অর্থায়নে পাংশার বিভিন্ন অঞ্চলে মসজিদ নির্মাণসহ এতিম ও দুস্থ পরিবারকে নানাভাবে সহযোগিতা প্রদান কর্মসূচি পালিত হয়ে আসছে।

এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (৮ জানুয়ারী) পাংশা উপজেলার মৌরাট ইউপির তেলিগাতি গ্রামের ব্যবসায়ী রইচ উদ্দিন মিয়ার বাড়িতে কুয়েতি ধনাঢ্য শায়েখ আবু আব্দুল রহমানের উপস্থিতিতে দুই শতাধিক এতিম শিশুকে শীতবস্ত্র বিতরণ ও নগদ অর্থ প্রদান কর্মসূচি পালিত হয়েছে।

কুয়েতি শায়েখ আবু আব্দুল রহমান, পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন, পাংশা উপজেলা বিএনপির সভাপতি মো. চাঁদ আলী খান, পাংশা পৌর বিএনপির সভাপতি মো. বাহারাম হোসেন সরদার, পাংশা পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. শওকত আলী সরদার, পাংশা শাহ জুঁই (র.) কামিল মাদরাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা মুহাম্মদ আবু মুসা আশয়ারী, পাংশা সিদ্দিকীয়া ফাজিল মাদরাসার সহকারী অধ্যাপক মাওলানা মো. রফিকুল ইসলাম, হাজী মো. আব্দুল খালেক, রতনদিয়া ইউপির সাবেক চেয়ারম্যান মো. আবুল কাশেম, মাওলানা মো. কুতুব উদ্দিনসহ স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার লোকজন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
কুয়েতি শায়েখ আবু আব্দুল রহমান এতিম পরিবারদের সহযোগিতাসহ জনকল্যাণমূলক কর্মসূচি অব্যাহত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

একই সাথে তিনি এলাকার ধনাঢ্য ব্যক্তিদের এতিম পরিবারদের পাশে থাকার গুরুত্বারোপ করেন। শায়েখ আবু আব্দুল রহমান অনুষ্ঠানে নিজেই দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। মো. রফিকুল ইসলাম ও মো. রেজাউল ইসলাম কর্মসূচি পালনে সার্বিক তত্ত্বাবধান করেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ওসমানী উদ্যানে ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

error: Content is protected !!

পাংশায় কুয়েতির অর্থায়নে এতিমদের মাঝে শীতবস্ত্র বিতরণ

আপডেট টাইম : ০৯:০১ অপরাহ্ন, বুধবার, ৮ জানুয়ারী ২০২৫
মোক্তার হোসেন, স্টাফ রিপোর্টার :