ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

পাংশায় আন্তর্জাতিক নারী দিবস পালিত

কাজী সাব্বির হোসেন শিমুঃ

রাজবাড়ী জেলার পাংশা উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে এবং ইসলামিক রিলিফ বাংলাদেশ, পাংশার সহযোগিতায় শনিবার (৮ মার্চ) “অধিকার, সমতা, ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়ন” প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক নারী দিবস-২০২৫ পালিত হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা ও ২৫ জন দুস্থ নারীর মাঝে খাদ্য সহায়তা প্রদান কর্মসূচির আয়োজন করা হয়।

পাংশা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাংশা উপজেলা নির্বাহী অফিসার এস.এম. আবু দারদা। স্বাগত বক্তব্য রাখেন পাংশা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তহমিদা খানম। অন্যান্যের মধ্যে পাংশার এসিল্যান্ড মো. আমিনুল ইসলাম, ইসলামিক রিলিফ বাংলাদেশ সংস্থার রাজবাড়ী ফিল্ড অফিসার সুমী বিশ্বাস ও চন্দনা মহিলা উন্নয়ন সংস্থার সভাপতি আলেয়া পারভীন প্রমূখ বক্তব্য রাখেন।

আলোচনা সভা শেষে পাংশা পৌরসভাসহ উপজেলার ১০টি ইউনিয়নের ২৫ জন দুস্থ নারীর মাঝে প্রত্যেককে ৫কেজি চাল, ১কেজি মসুর ডাল, ১প্যাকেট সেমাই, ১কেজি চিনি, ১লিটার সয়াবিন তেল ও ১কেজি ছোলা প্রদান করা হয়।

পাংশা উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. মো. রাজিবুল হক, গণমাধ্যমকর্মীসহ স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার লোকজন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

-রাজবাড়ীর পাংশা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে শনিবার আন্তর্জাতিক নারী দিবসের অনুষ্ঠানে অতিথিবৃন্দ।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আদালতের নির্দেশের পরও বিরোধপূর্ণ বাড়িতে বসবাস

error: Content is protected !!

পাংশায় আন্তর্জাতিক নারী দিবস পালিত

আপডেট টাইম : ১২:৩১ অপরাহ্ন, রবিবার, ৯ মার্চ ২০২৫
কাজী সাব্বির হোসেন শিমু, পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি :