ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

পাংশায় আন্তঃ ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

মোক্তার হোসেনঃ

রাজবাড়ী জেলার পাংশা সরকারী জর্জ পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে শুক্রবার (১ আগস্ট) আন্তঃ ইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট-২০২৫’র ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

ফাইনাল খেলায় টাইব্রেকারে পাংশা উপজেলা প্রশাসন ফুটবল একাদশ জয়ী হয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। রানার্সআপ হয় বাহাদুরপুর ইউনিয়ন ফুটবল একাদশ।

জুলাই গণঅভ্যুত্থান ও পুনর্জাগরণের বর্ষপূর্তি উপলক্ষে পাংশা উপজেলা প্রশাসন টুর্নামেন্টের আয়োজন করে। নির্ধারিত সময়ে গোলশূন্য অবস্থায় খেলা শেষ হলে টাইব্রেকার করা হয়।

খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পাংশা উপজেলা নির্বাহী অফিসার এস.এম. আবু দারদা বক্তব্য রাখেন।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সালাউদ্দিন, টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য সচিব ও উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম, টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য, বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব রোকুনুজ্জামান খান তপু, উপস্থাপনা করেন কাজী আব্দুল মাজেদ একাডেমীর সহকারী শিক্ষক মো. ফিরোজ হোসেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও পাংশা সরকারী কলেজের সাবেক ভিপি মো. হাবিবুর রহমান রাজা, পাংশা উপজেলা বিএনপির সভাপতি ও যশাই ইউপির প্রাক্তন চেয়ারম্যান মো. চাঁদ আলী খান, পাংশা পৌর বিএনপির সভাপতি ও পাংশা শিল্প ও বণিক সমিতির সভাপতি মো. বাহারাম হোসেন সরদার, পাংশা শিল্প ও বণিক সমিতির সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন সরদার, পাংশা সরকারী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক বিভাগীয় প্রধান মো. সহিদুর রহমান, পাংশা উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী হাসিবুল ইসলাম, কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী বর্তমানে স্থগিত হওয়া রাজবাড়ী জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কমিটির সহ-মুখপাত্র ইমরান খান, পাংশা সরকারী কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম, টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্যবৃন্দসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ ।

পাংশা উপজেলা প্রশাসন ফুটবল একাদশে “ফেবোলাস” নামের একজন নাইজেরিয়ান খেলোয়াড় খেলেছেন।

ধারাভাষ্যে ছিলেন ফরিদপুরের বাবুল হোসাইন। খেলা পরিচালনা করেন বিল্লাল হোসেন। সহকারী ছিলেন মোহাম্মদ আলী ও সিয়াম। কর্দমাক্ত মাঠে খেলার সময় বৃষ্টি হয়, বৃষ্টির মধ্যেই খেলা চলতে থাকে এবং বহু দর্শক ভিজে খেলা উপভোগ করেন।

খেলা শেষে পুরস্কার বিতরণ করা হয়:

চ্যাম্পিয়ন ট্রফি: পাংশা উপজেলা প্রশাসন ফুটবল একাদশ

রানার্সআপ ট্রফি: বাহাদুরপুর ইউনিয়ন ফুটবল একাদশ

ফেয়ার প্লে ট্রফি: হাবাসপুর ইউনিয়ন ফুটবল একাদশ

ম্যান অফ দ্যা ম্যাচ, ম্যান অফ দ্যা ফাইনাল, রেফারি, সহকারী রেফারি, ধারাভাষ্যকার — সবাইকে পুরস্কৃত করা হয়।

উল্লেখ্য, গত ১৮ জুলাই আন্তঃ ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

পাংশায় আন্তঃ ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

আপডেট টাইম : ০১:১৯ অপরাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫
মোক্তার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার :