ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

পাংশায় আওয়ামী লীগের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

-পাংশা উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বুধবার বিকালে দলীয় কার্যালয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে।

রাজবাড়ী জেলার পাংশা উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বুধবার ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। পাংশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মাছপাড়া ইউপির বারবার নির্বাচিত চেয়ারম্যান খন্দকার সাইফুল ইসলাম বুড়োর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. জিল্লুল হাকিম এমপি বক্তব্য রাখেন।

তিনি বলেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে বাঙালির বিজয় যখন সুনিশ্চিত, সমগ্র বাঙালি জাতি যখন বিজয় উদযাপনের জন্য অপেক্ষার প্রহর গুনতে থাকে, ঠিক তখনই দখলদার পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসর রাজাকার আল-বদর, আল-শামসরা বাংলার শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হত্যা করে। পাকিস্তানি হানাদার বাহিনী দেশকে মেধাশূন্য করতে চেয়েছিল। কিন্তু বাঙালি সেদিন মরণ বিসর্জন দিয়ে বঙ্গবন্ধুর নেতৃত্বে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল।

বীর মুক্তিযোদ্ধা মো. জিল্লুল হাকিম এমপি আরও বলেন, স্বাধীনতাবিরোধী চক্রের ষড়যন্ত্র এখনও থেমে নাই। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন অগ্রযাত্রা বাধাগ্রস্ত করতে দেশের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করছে বিএনপি-জামায়াত। বিএনপি-জামায়াতের দুঃশাসনের কথা মানুষ ভুলে নাই। তাই বিএনপি-জামায়াতের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। এ জন্য দলের মধ্যে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন কর্মকান্ড অব্যাহত রাখতে তার হাত শক্তিশালী করতে হবে। সভা-সমাবেশের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন বার্তা জনসাধারণের সামনে তুলে ধরার গুরুত্বারোপ করেন তিনি।

বিশেষ অতিথি হিসেবে রাজবাড়ী জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সহসভাপতি একেএম শফিকুল মোরশেদ আরুজ এবং পাংশা পৌরসভা আওয়ামী লীগের সভাপতি ও পাংশা পৌরসভার মেয়র মো. ওয়াজেদ আলী মাস্টার প্রমূখ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন রাজবাড়ী জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান একেএম শফিকুল মোরশেদ আরুজ।

অনুষ্ঠানে পাংশা উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

দলকে বিব্রত না করতেই পদত্যাগ, মেয়র নির্বাচন করতে প্রস্তুত: ইশরাক হোসেন

error: Content is protected !!

পাংশায় আওয়ামী লীগের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

আপডেট টাইম : ০২:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর ২০২২
মোক্তার হোসেন, পাংশা (রাজবাড়ী) প্রতিনিধিঃ :