ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

পাঁচটি ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু তুলছেন ছাত্রদল নেতা

♦ অবৈধভাবে বালু তোলায় ধসে পড়ছে খালের ♦ পাড় হুমকিতে রয়েছে কৃষিজমি, ঘরবাড়িসহ বিভিন্ন স্থাপনা ♦ অভিযুক্ত ছাত্রদল নেতার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ  

-নোয়াখালীর কবিরহাটে ড্রেজার মেশিন বসিয়ে তোলা হচ্ছে বালু |

নোয়াখালীর একটি খাল থেকে কবিরহাট উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান হারুনের বিরুদ্ধে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। এ অবস্থায় ধসে পড়ছে খালের পাড়। এতে হুমকিতে রয়েছে কৃষিজমি, আশপাশের ঘরবাড়িসহ বিভিন্ন স্থাপনা।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) ছাত্রদল নেতার বালু উত্তোলনের বিষয়টি উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ও সদস্য সচিবের নজরে এলে তারা ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর তার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ আনেন। লিখিত অভিযোগপত্রে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিতেও অনুরোধ করা হয়।

জানা গেছে, আওয়ামী সরকার পতনের পর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান হারুন কবিরহাটের ধানসিঁড়ি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের নলুয়া এলাকার নোয়াখালী খালের অলি মাঝির খেয়া, নজির মিস্ত্রি খেয়া ও বিডিপি বাজারের খাল এলাকায় ৫টি ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন শুরু করেন। বালু উত্তোলন বন্ধে ধানসিঁড়ি ইউনিয়ন বিএনপির নেতারা সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিলে ছাত্রদল নেতা মিজান ফেসবুকে তাদের বিরুদ্ধে উল্টো মিথ্যাচার করেন।

কবিরহাট উপজেলা ছাত্রদলের লিখিত অভিযোগে বলা হয়েছে, কবিরহাট উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান হারুনের অবৈধভাবে বল প্রয়োগের মাধ্যমে অর্থ উপার্জনের জন্য নোয়াখালী খাল থেকে ৫টি ড্রেজার মেশিন দিয়ে বালু তুলছেন। এর ফলে আশেপাশের জমিতে ভাঙন দেখা দিয়েছে। এতে সাধারণ জনগণের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়। অভিযোগপত্রে আরও বলা হয়, মিজানুর রহমান হারুনের বিরুদ্ধে গত ৫ আগস্টের পর দলীয় শৃঙ্খলা ভঙ্গের অনেক অভিযোগ রয়েছে।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান হারুন বলেন, তিনি বালু উত্তোলনের সঙ্গে জড়িত নন। তার বিরুদ্ধে মিথ্যে অভিযোগ করা হয়েছে।

-অভিযুক্ত ছাত্রদল নেতা মিজানুর রহমান হারুন।

কবিরহাট উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মহসিন রিয়াজ ও সদস্য সচিব ইয়াছিন ফরহাদ বলেন, অভিযুক্ত ছাত্রদলের নেতার দলীয় শৃঙ্খলা ভঙ্গের বিষয়টি কেন্দ্রীয় কমিটিকে লিখিতভাবে জানানো হয়েছে। এখন তারা তদন্ত করে তার বিরুদ্ধে সাংগঠানিক ব্যবস্থা নেবেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

শর্ত সাপেক্ষে মুক্তি দিপকের, এখনো আটক সৌরভ ও রাঙ্কা

error: Content is protected !!

পাঁচটি ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু তুলছেন ছাত্রদল নেতা

আপডেট টাইম : ০২:৫৮ অপরাহ্ন, শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪
সময়ের প্রত্যাশা ডেস্ক :