ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

পলাশবাড়ীতে মাদক সেবনে বাঁধা দেওয়ায় মারপিট ও টাকা ছিনতাইয়ের অভিযোগে সংবাদ সম্মেলন

আশরাফুজ্জামানঃ

গাইবান্ধার পলাশবাড়ীতে মাদক সেবনকালে হাতেনাতে আটকের প্রতিবাদে হামলা চালিয়ে মারপিটে আহত ও টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে রাসুদেব সরকার ও লিয়ন মিয়া @ মুন্না নামে দুই যু্বকের বিরুদ্ধে।

রোববার (৮ মার্চ) সকালে পলাশবাড়ী প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন পৌরশহরের জামালপুর গ্রামের সাদেক আলী’র ছেলে দুলাল সরকার।

অভিযুক্ত রাসুদেব সরকার মহেশপুর গ্রামের অপূর্ব সরকারেরর ছেলে এবং লিয়ন মিয়া @ মুন্না নুনিয়াগাড়ী গ্রামের আব্দুস সালাম মিয়ার ছেলে।

ভূক্তভোগী দুলাল সরকার তার লিখিত বক্তব্যে বলেন, রাসুদেব সরকার ও মোঃ লিয়ন মিয়া@ মুন্না সহ অপরিচিত আরও ৩/৪ জন ব্যক্তি শহরের লিপি হোটেল সংলগ্ন ফ্লেক্সি ও বিকাশের দোকান দিয়ে জমজমাট মাদক ব্যবসা করায় এলাকায় প্রতিদিন ক্রেতাদের ভীড় হয়। তাদের এহেন অসামাজিক কাজে বাঁধা দিতে গেলে তারা বিভিন্ন প্রকার খুন জখমের ভয়ভীতি প্রদর্শন করে আসছে।

তারই ধারাবাহিকতায় শনিবার (৭ মার্চ) বিকেলে অজ্ঞাত বেশ কিছু মাদকসেবী তাদের বিকাশের দোকানের পিছনে মাদক সেবন করাকালে ভূক্তভোগী দুলাল সরকার হাতেনাতে ধরে ফেলে। এতে ক্ষিপ্ত হয়ে মাদকসেবীদের পক্ষ নিয়ে দুলালকে এলোপাতারী মারপিট করে রাসুদেব ও মুন্না।

এসময় দুলালের পকেটে থাকা ২ লাখ বিশ হাজার টাকা ছিনিয়ে নেন তারা। দুলালকে বাঁচাতে আশেপাশের লোকজন ছুটে এলে হামলাকারীরা তাকে ফেলে রেখে চলে যায়। পরে দুলালকে উদ্ধার করে চিকিৎসকের কাছে নেয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে সংবাদ সম্মেলনের মাধ্যমে ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় পুলিশ প্রশাসন সহ আইন শৃঙখলা বাহিনীর জরুরী হস্তক্ষেপ কামনা করেন দুলাল সরকার।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

পলাশবাড়ীতে মাদক সেবনে বাঁধা দেওয়ায় মারপিট ও টাকা ছিনতাইয়ের অভিযোগে সংবাদ সম্মেলন

আপডেট টাইম : ১০:২১ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬
আশরাফুজ্জামান সরকার, গাইবান্ধা জেলা প্রতিনিধি :