দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084
আপডেট টাইম :
০৬:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫
১৭৩
বার পঠিত
পলকের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা
হাসিবুল ইসলাম সাদঃ সাবেক আইসিটি প্রতিমন্ত্রী পলকের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। সরকারি নির্দেশ অমান্য করে থানায় অস্ত্র জমা না দেওয়ায় সাবেক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের বিরুদ্ধে অস্ত্র আইনে এই মামলা দায়ের করেছে নাটোরের সিংড়া থানা পুলিশ। . বুধবার (২৩ এপ্রিল)পলকের নিজ এলাকা সিংড়া থানার এসআই আবুল কালাম আজাদ বাদি হয়ে মামলাটি করেছেন। মামলার এজাহারে বলা হয়েছে, গত বছরের ৫ আগস্ট পর্যন্ত প্রদান করা সকল আগ্নেয়াস্ত্রের লাইসেন্স স্থগিত করে ৩ সেপ্টেম্বরের মধ্যে অস্ত্রগুলো সংশ্লিষ্ট থানায় জমা দেয়া নির্দেশ দেয় অন্তর্বর্তী সরকার। . কিন্তু সরকারের বেঁধে দেয়া সময় পার হলেও পলকের হেফাজতে থাকা একটি পিস্তল ও একটি শর্টগান থানায় জমা দেওয়া হয়নি। একারণে ১৮৭৮ সারের অস্ত্র আইনে মামলাটি দায়ের করা হয়েছে। মামলাটি নথিভুক্ত করে তদন্তের নির্দেশ দিয়েছেন সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসমাউল হক। . এদিকে, একাধিক মামলায় গ্রেপ্তার হয়ে বর্তমানে জেলে রয়েছেন সাবেক আইসিটি প্রতিমন্ত্রী পলক।
হাসিবুল ইসলাম সাদঃ
সাবেক আইসিটি প্রতিমন্ত্রী পলকের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। সরকারি নির্দেশ অমান্য করে থানায় অস্ত্র জমা না দেওয়ায় সাবেক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের বিরুদ্ধে অস্ত্র আইনে এই মামলা দায়ের করেছে নাটোরের সিংড়া থানা পুলিশ।
.
বুধবার (২৩ এপ্রিল)পলকের নিজ এলাকা সিংড়া থানার এসআই আবুল কালাম আজাদ বাদি হয়ে মামলাটি করেছেন। মামলার এজাহারে বলা হয়েছে, গত বছরের ৫ আগস্ট পর্যন্ত প্রদান করা সকল আগ্নেয়াস্ত্রের লাইসেন্স স্থগিত করে ৩ সেপ্টেম্বরের মধ্যে অস্ত্রগুলো সংশ্লিষ্ট থানায় জমা দেয়া নির্দেশ দেয় অন্তর্বর্তী সরকার।
.
কিন্তু সরকারের বেঁধে দেয়া সময় পার হলেও পলকের হেফাজতে থাকা একটি পিস্তল ও একটি শর্টগান থানায় জমা দেওয়া হয়নি। একারণে ১৮৭৮ সারের অস্ত্র আইনে মামলাটি দায়ের করা হয়েছে। মামলাটি নথিভুক্ত করে তদন্তের নির্দেশ দিয়েছেন সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসমাউল হক।
.
এদিকে, একাধিক মামলায় গ্রেপ্তার হয়ে বর্তমানে জেলে রয়েছেন সাবেক আইসিটি প্রতিমন্ত্রী পলক।