ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

পর্তুগাল বাংলা প্রেসক্লাবের আয়োজনে উইন্টার ফেস্টিভ্যাল অনুষ্ঠিত

পর্তুগালের রাজধানী লিসবনে পর্তুগাল বাংলা প্রেসক্লাবের আয়োজনে উইন্টার ফেস্টিভ্যাল’২৩ অনুষ্ঠিত হয়েছে। শনিবার লিসবন শহরের প্রাণকেন্দ্র বেলাভিস্তা পার্কে এই জমকালো আয়োজন অনুষ্ঠিত হয়।

হিমেল হওয়ার পরশ নিয়ে শীতের আগমনীকে স্বাগত জানাতে অনুষ্ঠানে কয়েকশ’ বাংলাদেশী পরিবার উক্ত শীতকালীন মেলায় মিলিত হন। বাংলাদেশী কমিউনিটির সবার জন্য উন্মুক্ত ছিল এই আয়োজন। দল-মত নির্বিশেষে সবাই শীত উৎসবে সমবেত হন। তাঁরা বিভিন্ন ধরনের শীতের পিঠা, কাবাব, পায়েস, চটপটি, ফুসকা, কেকসহ মুখরোচক বাংলাদেশী খাবার পরিবেশন করেন এবং পর্তুগাল বাংলা প্রেসক্লাব এর পক্ষ থেকে দুপুরের খাবার পরিবেশন করা হয়।

দিনব্যাপী অনুষ্ঠানের পিঠা উৎসবে বাংলাদেশী পার্বনের স্বাদ উপভোগ করেন সবাই। বর্ণাঢ্য আয়োজনের মধ্যে শিশুদের বিস্কুট খেলা, দৌড় প্রতিযোগিতার সঙ্গে নারীদের বালিশ খেলা, সুই সুতা গাঁথুনি এবং পুরুষের হাড়ি ভাঙ্গার প্রতিযোগিতা ছিল বেশ উৎসবমুখর। অনুষ্ঠানে মেহেদী উৎসবে বাহারি নকশায় হাত রাঙিয়ে তুলেন অনেক নারী।

লিসবনের সবচেয়ে বড় পার্কের মনোরম পরিবেশে বনভোজনের আমেজে মধ্যাহ্নভোজে মিলিত হন কয়েকশ’ বাংলাদেশি।

পর্তুগাল বাংলা প্রেসক্লাবের সভাপতি রাসেল আহম্মেদের সভাপতিত্বে সিনিয়র সহ-সভাপতি এফ,আই রনি ও সাধারণ সম্পাদক শহীদ আহমদ প্রিন্সের সঞ্চালনায় বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের কাছে হাতে পুরস্কার তুলে দেন কমিউনিটি ব্যক্তিত্ব ও লেখিকা ফৌজিয়া তসলিম উদ্দিন, পর্তুগাল আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সেক্রেটারি দেলওয়ার হোসাইন, পর্তুগাল বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুল মুকিত সেলিম, আওয়ামীলীগের সহ-সম্পাদক ইমরান হোসাইন ভূঁইয়া, দপ্তর সম্পাদক জাকির হোসাইন, বিএনপির দপ্তর সম্পাদক আব্দুল ওয়াহিদ পারভেজ, পর্তুগাল যুবদলনেতা মুহি উদ্দীন, পর্তুগাল যুবলীগনেতা অনুপম মেহদী, তানভীর আলম জনি।

এছাড়াও অনুষ্ঠানে অংশগ্রহণকারী সকল শিশুদের হাতে প্রেসক্লাবের পক্ষ থেকে শুভেচ্ছা পুরস্কার তুলে দেওয়া হয়।

অন্যানদের মধ্যে আরো উপস্হিত ছিলেন পর্তুগাল বাংলা প্রেসক্লাবের প্রতিষ্ঠিতা সভাপতি রনি মোহাম্মদ, কোষাধক্ষ্য জাহিদ কায়সার, সাংগঠনিক সম্পাদক শাহ মোহাম্মদ তানভীর, সহ- সাধারণ সম্পাদক সমির দেবনাথ, আন্তর্জাতিক সম্পাদক মুহি উদ্দীন, সিনিয়র সাংবাদিক এস এম আজাদ, মামুন মাহথির, মোঃ জহিরুল হক প্রমূখ।
শেষ বিকেলে প্রতিযোগিতার পুরস্কার বিতরণের পরে কণ্ঠশিল্পী এফ আই রনির শ্রুতিমধুর গানের মধ্য দিয়ে শেষ হয় দিনব্যাপী আয়োজন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

পারস্পরিক শ্রদ্ধা ও সমঝোতার ভিত্তিতে সব দেশের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক সুদৃঢ় করতে চায় বাংলাদেশ

error: Content is protected !!

পর্তুগাল বাংলা প্রেসক্লাবের আয়োজনে উইন্টার ফেস্টিভ্যাল অনুষ্ঠিত

আপডেট টাইম : ০৮:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ১৯ নভেম্বর ২০২৩
কমরেড খোন্দকার, ইউরোপ ব্যুরো প্রধান :