ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

পরীক্ষার হলে বিশৃঙ্খলার দায়ে ছাত্রলীগের ৬ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

নেত্রকোনার খালিয়াজুরী পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এসএসসি পরীক্ষার হলে (কক্ষে) বিশৃঙ্খলা সৃষ্টির দায়ে ছয়জন ছাত্রলীগ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (২ এপ্রিল) সকালে পরীক্ষা নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করেন খালিয়াজুরী থানার ওসি মোহাম্মদ খাইরুল বাশার।

তিনি বলেন, পরীক্ষা হলের কেন্দ্র সচিব ও ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবীন্দ্র বিশ্বাস গত সোমবার বিশৃঙ্খলা ঘটানোর বিষয়ে দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে অভিযোগ দেন। অভিযোগটি মামলা হিসেবে নথিভুক্ত করা হয়েছে। তদন্ত করে পরবর্তী পদক্ষেপ নেওয়ার কথা জানান তিনি।

অভিযুক্তরা হলেন- খালিয়াজুরী উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক তোফাজ্জল আজিম (২৩), খাইরুল ইসলাম (২২), প্রান্তর তালুকদার (১৯) ও আসাদুল ইসলাম (২০) এবং নারী সদস্য মুন্নী খাতুন (১৯) ও আরেকজন ছাত্রলীগ কর্মী আবীর মিয়া (১৯)।

অভিযোগকারী রবীন্দ্র বিশ্বাস জানান, চলমান এসএসসি পরীক্ষার প্রথম দিনে সকাল পৌনে ১০টার দিকে ছাত্রলীগের নেতা-কর্মীরা পরীক্ষার হল রুমে (কক্ষে) প্রবেশ করে। তারা পরীক্ষার্থীদের মাঝে কলম ও বোতলজাতীয় পানি বিতরণ এবং রাজনৈতিক বক্তব্য প্রদান করেন।

পরীক্ষার্থী ও পরীক্ষা গ্রহণে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি ব্যতিত হল রুমে বহিরাগতদের প্রবেশের নিয়ম না থাকা সত্ত্বেও প্রশ্ন দেওয়ার আগ মুহুর্তে তারা পরীক্ষা হলে অবস্থান করেন। ছবি ও ভিডিও ধারণ করার সময় পরীক্ষা কক্ষে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। পরবর্তীতে এসব ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারও করেছে। বিষয়টি ইউএনওর নজরে আসলে তিনি আমাকে অবগত করেন।

খালিয়াজুরী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুয়েল সাংমা জানান, প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য পরীক্ষা হলের কেন্দ্র সচিবকে নির্দেশনা প্রদান করা হয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

শর্ত সাপেক্ষে মুক্তি দিপকের, এখনো আটক সৌরভ ও রাঙ্কা

error: Content is protected !!

পরীক্ষার হলে বিশৃঙ্খলার দায়ে ছাত্রলীগের ৬ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

আপডেট টাইম : ০১:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২ মে ২০২৩
দৈনিক সময়ের প্রত্যাশা ডেস্ক :