ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

পরিবার পরিকল্পনায় জেলায় চতুর্থবারের মতো শ্রেষ্ঠ বাঘার মনিরুল ইসলাম

আব্দুল হামিদ মিঞা:

পরিবার পরিকল্পনা এবং মা ও শিশু স্বাস্থ্য কার্যক্রমে উল্লেখযোগ্য অবদান রাখায় রাজশাহী জেলায় চতুর্থবারের মতো শ্রেষ্ঠ কর্মীর সম্মাননা পেয়েছেন বাঘা উপজেলার গড়গড়ি ইউনিয়নের পরিবার পরিকল্পনা পরিদর্শক মনিরুল ইসলাম।

বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ উপলক্ষে রোববার (১২ জুলাই) রাজশাহী জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের স্পেকট্রাম কনফারেন্স রুমে আয়োজিত আলোচনা সভায় তাকে এ সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পরিবার পরিকল্পনার পরিচালক ড. কস্তুরী আমিনা কুইন। স্বাগত বক্তব্য দেন রাজশাহী পরিবার পরিকল্পনার উপ-পরিচালক আব্দুর রাজ্জাক এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী পরিচালক রাফিউন নাহার।

আলোচনা সভায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্সেস অ্যান্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বিভাগের অধ্যাপক ড. মোসফেকুর রহমান আলোচক হিসেবে বক্তব্য রাখেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেররিজম বিভাগের উপ-পুলিশ কমিশনার গাজীউর রহমান (পিপিএম), রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সবুর আলী, অতিরিক্ত পুলিশ সুপার শরিফুল ইসলাম এবং রাজশাহীর ডেপুটি সিভিল সার্জন ডা. আনোয়ারুল ইসলাম।

অনুষ্ঠান শেষে অতিথিরা জেলা পর্যায়ে শ্রেষ্ঠ কর্মী হিসেবে নির্বাচিত মনিরুল ইসলামের হাতে সম্মাননা স্মারক ও সনদপত্র তুলে দেন।

মনিরুল ইসলাম বাঘা উপজেলার গড়গড়ি ইউনিয়নে দীর্ঘদিন ধরে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। এর আগে ২০১৮, ২০২৩ ও ২০২৪ সালেও তিনি জেলা পর্যায়ে শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা পরিদর্শক নির্বাচিত হয়েছিলেন। ২০২৬ সালে এ নিয়ে তিনি চতুর্থবারের মতো এ স্বীকৃতি অর্জন করলেন।

সম্মাননা পাওয়ার পর মনিরুল ইসলাম বলেন, “এই স্বীকৃতি আমাকে আরও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার অনুপ্রেরণা দেবে। জনগণের কল্যাণে আন্তরিকতার সঙ্গে কাজ করে যেতে চাই।”

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

এআইয়ের যুগে কর্মসংস্থান বাড়ানোর উপায়

error: Content is protected !!

পরিবার পরিকল্পনায় জেলায় চতুর্থবারের মতো শ্রেষ্ঠ বাঘার মনিরুল ইসলাম

আপডেট টাইম : ০৭:৫৯ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬
আব্দুল হামিদ মিঞা, বাঘা (রাজশাহী) প্রতিনিধি :