ঢাকা , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত Logo সাতক্ষীরার শ্যামনগরে দুই সংখ্যালঘু পরিবারকে দেশছাড়ার হুমকি Logo নগরকান্দায় ৯৫০ পিচ ইয়াবাসহ আটক ১
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

পরিবারের একমাত্র ভরসা দিপালী ফিরলেন লাশ হয়ে

মোঃ নুরুল ইসলাম:

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার পূর্ব শালেপুর মুন্সিরচর গ্রামে নেমে এসেছে শোকের ছায়া। পরিবারের দায়িত্ব কাঁধে তুলে নিতে ১৬ বছর আগে প্রবাসে পাড়ি জমান দিপালী খাতুন। কিন্তু জীবিকার সন্ধানে বিদেশ যাওয়া সেই দিপালী আর জীবিত ফিরে আসেননি। লেবাননের বৈরুতে হামলার ঘটনায় নিহত হওয়ার পর তার মরদেহ দেশে পৌঁছালে স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পুরো এলাকা।

পরিবার সূত্রে জানা গেছে, দিপালী খাতুন লেবাননে গৃহপরিচারিকার কাজ করতেন। তার উপার্জনের ওপর নির্ভর করেই চলত পরিবারের ভরণ-পোষণ। সম্প্রতি বৈরুতের হামরা এলাকায় সংঘটিত হামলায় নিহত হন তিনি।

বৃহস্পতিবার গভীর রাতে তার মরদেহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে। পরে দোহার উপজেলার মৈনট হয়ে চরভদ্রাসনের আদার বাজার ঘাটে আনা হয়। সেখান থেকে ঘোড়ার গাড়িতে করে গ্রামের বাড়িতে নেওয়া হলে হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়। স্বজনদের কান্নায় ভারী হয়ে ওঠে পুরো গ্রাম।

শুক্রবার সকালে মুন্সিরচর বাজারে দিপালীর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে বাবার বাড়ির পাশের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। জানাজায় স্থানীয় বাসিন্দা, স্বজন ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

চর হরিরামপুর ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির বলেন, “পরিবারটির পাশে থেকে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে এবং সরকারি সহায়তা নিশ্চিত করার চেষ্টা চলছে।”

ফরিদপুর জেলা প্রবাসী কল্যাণ সেন্টারের সহকারী পরিচালক আশিক সিদ্দিকী জানান, দাফন ও পরিবহন ব্যয়ের জন্য পরিবারকে ৩৫ হাজার টাকা সহায়তা দেওয়া হয়েছে। এছাড়া ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড থেকে আরও ৩ লাখ টাকা সহায়তা প্রদান করা হবে।

সহকারী কমিশনার (ভূমি) যায়েদ হোসাইন বলেন, “প্রশাসনের পক্ষ থেকে পরিবারটির সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে এবং প্রয়োজন অনুযায়ী সব ধরনের সহায়তা অব্যাহত থাকবে।”

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ভেড়ামারায় মাছ চাষের খাল থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

error: Content is protected !!

পরিবারের একমাত্র ভরসা দিপালী ফিরলেন লাশ হয়ে

আপডেট টাইম : ০৩:২৯ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬
মোঃ নুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার :