ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

পরিত্যক্ত কূপ থেকে দিনে মিলবে ৭০ লাখ ঘনফুট গ্যাস

-ছবিঃ প্রতীকী।

সিলেটের কৈলাশটিলা গ্যাসক্ষেত্রের একটি পরিত্যক্ত কূপে গ্যাসের সন্ধান পাওয়া গেছে। এই কূপ থেকে দৈনিক ৭০ লাখ ঘনফুট গ্যাস পাওয়া যাবে। আগামী সপ্তাহ থেকে এই কূপ থেকে গ্যাস উত্তোলন শুরু হবে বলে জানিয়েছেন সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেডের (এসজিএফএল) কর্মকর্তারা।

এসজিএফএল সূত্র জানায়, সিলেটের গোলাপগঞ্জ কৈলাশটিলা-২ নম্বর কূপে দীর্ঘদিন গ্যাস উত্তোলন বন্ধ ছিল। গত ২৭ জুলাই এই কূপ পুনঃখনন শুরু হয়। খননের পর চলতি সপ্তাহে এই কূপে গ্যাসের সন্ধান মিলল।

সংশ্লিষ্টরা জানান, জ্বালানি সংকট নিরসনে গ্যাস উৎপাদন বাড়াতে দেশের বিভিন্ন গ্যাস ফিল্ডে ৪৬টি কূপে অনুসন্ধান, খনন ও পুনর্খননের পরিকল্পনা নেয় সরকার। ২০২৫ সালের মধ্যে এসব খননকাজ শেষ হওয়ার কথা। এই পরিকল্পনার অংশ হিসেবে সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেডের আওতাধীন ১৪টি কূপ খনন ও পুনর্খননের কাজ চলছে। এই ১৪টি কূপের মধ্যে তিনটির খননকাজ শেষে গত বছর থেকে উৎপাদন শুরু হয়। এবার আরেকটি কূপে উৎপাদন শুরু হবে।

সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেডের মহাব্যবস্থাপক (অপারেশন) প্রকৌশলী আবদুল জলিল প্রামানিক জানান, কৈলাশটিলা-২ নম্বর কূপটির পুনর্খনন সফলভাবে সম্পন্ন হয়েছে। আগামী সপ্তাহ থেকে এই কূপের গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হবে। প্রতিদিন এখান থেকে ৭০ লাখ ঘনফুট গ্যাস পাওয়ার সম্ভাবনা রয়েছে। এ ছাড়া গ্যাসের সঙ্গে এই কূপ থেকে প্রাপ্ত উপজাত থেকে দৈনিক ৭০ ব্যারেল কনডেনসেট উৎপাদন করা যাবে। এই কূপ পুনর্খননে ব্যয় হয়েছে প্রায় ৭১ কোটি ৮৫ লাখ টাকা।

গত বছর সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেডের আওতাধীন সিলেট-৮, কৈলাশটিলা-৭ ও বিয়ানীবাজার-১ নামের ৩টি পরিত্যক্ত কূপ পুনর্খনন করা হয়। এসব কূপ থেকে বর্তমানে দৈনিক ১৬ থেকে ১৮ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ হচ্ছে। সবমিলে বর্তমানে এসজিএফএল এর ১৩টি কূপ থেকে গ্যাস উত্তোলন হচ্ছে। এগুলো থেকে দৈনিক ৯৮ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ হচ্ছে।

উল্লেখ্য, ১৯৫৫ সালে সিলেটের হরিপুরে প্রথম গ্যাসের সন্ধান পাওয়া যায়। এরপর আবিষ্কৃত হয় আরও একাধিক গ্যাসক্ষেত্র। বর্তমানে এসজিএফএল এর আওতায় ৫টি গ্যাসক্ষেত্র রয়েছে। এগুলো হলো- হরিপুর গ্যাস ফিল্ড, রশিদপুর গ্যাস ফিল্ড, ছাতক গ্যাস ফিল্ড, কৈলাশটিলা গ্যাস ফিল্ড ও বিয়ানীবাজার গ্যাস ফিল্ড। এরমধ্যে ছাতক গ্যাস ফিল্ড পরিত্যক্ত অবস্থায় রয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ছেঁউড়িয়ায় শুরু হচ্ছে লালন সাঁইজির ১৩৬তম তিরোধান দিবসের স্মরণোৎসব

error: Content is protected !!

পরিত্যক্ত কূপ থেকে দিনে মিলবে ৭০ লাখ ঘনফুট গ্যাস

আপডেট টাইম : ১০:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ নভেম্বর ২০২৩
দৈনিক সময়ের প্রত্যাশা ডেস্ক :