ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর খাদ্য সামগ্রী পেল গরীব ও অসহায় পরিবার

শিক্ষার্থীরা পেল ট্যাবলেট, প্রতিবন্ধীরা হুইল চেয়ার-ট্রাই সাইকেল

রাজশাহীর বাঘায় গরীব ও অসহায় পরিবারের মাঝে রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপির নিজস্ব তহবিল থেকে শনিবার  (১৫ এপ্রিল ) দুপুরে উপজেলার দু’টি ইউনিয়নে  ১  হাজার গরীব ও অসহায় পরিবারের মাঝে রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
এর আগে সকাল সাড়ে ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে, উপজেলা পরিষদ চত্বরে নির্বাহি অফিসার শারমিন আখতারের সভাপতিত্বে জনশুমারী ও গৃহগননা প্রকল্প’২০২১ এর ৩০৬ জন শিক্ষার্থীকে ট্যাবলেট, প্রতিবন্ধী ও সেবা সাহায্য কেন্দ্রের উদ্যোগে ১০ টি হুইল চেয়ার,২টি ট্রাই সাইকেল  বিতরণ করা হয়েছে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি এসব বিতরণ করেন।
 প্রধান অতিথির বক্তব্যকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশে কোন খাদ্য ঘাটতি নেই । সরকার প্রধান, প্রধান মন্ত্রী সেখ হাসিনা দেশের কল্যাণে কাজ করছে।  তার পরেও একটি গোষ্ঠী  দেশের দ্রব্যমূল্য সহ বিভিন্ন বিষয় নিয়ে অপপ্রচারে ব্যস্ত হয়ে পড়েছেন। তাদের বিষয়ে নেতা কর্মীদের সজাগ থাকার আহ্বান জানান প্রতিমন্ত্রী।
উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলফর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল, উপজেলা কৃষি কর্মকর্তা শফিউল্লাহ সুলতান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আফম হাসান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আশাদুজ্জামান, ওসি খায়রুল ইসলাম প্রমুখ।
পরে দুপুর ৩টায় পররাষ্ট্র প্রতিমন্ত্রীর নিজস্ব তহবিল থেকে  উপজেলার পাকুড়িয়া ও মনিগ্রাম ইউনিয়নে ১  হাজার গরীব ও অসহায় পরিবারের মাঝে রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে ১০ কেজি চাল, দুই কেজি তেল, আড়াই কেজি আলু, এক কেজি ডাল, এক কেজি চিনি, সেমাই বিতরণ করেন। এসময় সেখানে দলীয় নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ফরিদপুরে উৎসবমুখر পরিবেশে দ্বিতীয় সপ্তমী পূজা উদযাপিত

error: Content is protected !!

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর খাদ্য সামগ্রী পেল গরীব ও অসহায় পরিবার

আপডেট টাইম : ০৮:৫২ অপরাহ্ন, শনিবার, ১৫ এপ্রিল ২০২৩
আব্দুল হামিদ মিঞা, বাঘা, (রাজশাহী) প্রতিনিধি :