ঢাকা , মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

পবা ও মোহনপুরে অসহায়দের মাঝে এমপি মিলনের ঈদ সামগ্রী বিতরণ

ফিরোজ আলমঃ

রাজশাহীর পবা উপজেলার হরিয়ান ইউনিয়ন ও মোহনপুর উপজেলার মৌগাছী ইউনিয়নে আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ মার্চ ২০২৬) সকাল ১১টায় পবা উপজেলার হরিয়ান ইউনিয়নের হনহাট এলাকায় হরিয়ান বিএনপির সাবেক সভাপতি রজব আলীর উদ্যোগে আয়োজিত ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পবা-মোহনপুর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন।

এসময় তিনি প্রায় ৪০০ জন অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি মিলন বলেন, “ঈদের আনন্দ থেকে যেন কোনো দরিদ্র ও অসহায় মানুষ বঞ্চিত না হয়, সে লক্ষ্যেই বিএনপি সরকার কাজ করছে। নির্বাচনে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের মাধ্যমে সমাজের সকল মানুষের মুখে হাসি ফোটানোই আমাদের উদ্দেশ্য।”
তিনি আরও বলেন, “প্রতিশ্রুতি অনুযায়ী বিএনপি সরকার ইতোমধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম শুরু করেছে। খুব শিগগিরই এই সুবিধা সবার দোরগোড়ায় পৌঁছে যাবে।”

পরে বিকেল ৩ টায় মোহনপুর উপজেলার ৪ নং মৌগাছি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইউনুস আলী মন্ডলের আয়োজনে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন পবা উপজেলা বিএনপির আহ্বায়ক আলী হোসেন, হরিয়ান ইউনিয়নের সাবেক সভাপতি আব্দুর রহমান, মোহনপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান মাহবুব আর রশিদ, সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান কাজিম উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম, উপজেলা কৃষক দলের আহ্বায়ক গোলাম মোস্তফা বাবলু, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মাহমুদুল হাসান রুবেলসহ স্থানীয় নেতৃবৃন্দ।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

পল্লীর শিশুদের জন্য আশীর্বাদ ডা. আব্দুর রহিমের শিফা মেডিকেল সেন্টার

error: Content is protected !!

পবা ও মোহনপুরে অসহায়দের মাঝে এমপি মিলনের ঈদ সামগ্রী বিতরণ

আপডেট টাইম : ১২:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬
ফিরোজ আলম, মোহনপুর (রাজশাহী) প্রতিনিধি :