ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

পদ হারালেন আলোচিত-সমালোচিত আ’লীগ নেতা সাইফুল

দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও গঠনতন্ত্র বিরোধী কার্যকলাপের অভিযোগে পদ হারালেন গোপালগঞ্জের আলোচিত-সমালোচিত আ’লীগ নেতা সাইফুল ইসলাম। তিনি সদর উপজেলা আওয়ামী লীগের ৩ নং যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।

গত ২০ জুন ২০২৩ তারিখে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সভায় কার্যনির্বাহী সদস্যদের মতামতের ভিত্তিতে গঠনতন্ত্রের ৪৭ এর (ঞ) ধারায় সাইফুল ইসলামকে দলের পদ থেকে অব্যাহতি দেয়া হয়। গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ইলিয়াস হক স্বাক্ষরিত প্রেস রিলিজ থেকে জানা যায় যে, সাইফুল ইসলাম গোপালগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের ৩নং যুগ্ম-সাধারণ সম্পাদক ছিলেন। কিন্তু তিনি সব জায়গায় নিজেকে ১নং যুগ্ম-সাধারণ সম্পাদক হিসাবে পরিচয় দিতেন। বিষয়টি নিয়ে সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের মাধ্যমে তাকে কারন দর্শানোর নোটিশ দেয়া হলেও তিনি উক্ত নোটিশের কোন জবাব না দেওয়ায় জেলা আওয়ামী লীগ সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করেছে।

অপরদিকে আলোচিত-সমালোচিত এই নেতার অব্যাহতি পত্র সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে জেলা জুড়ে ব্যপক আলোচনা সমালোচনা শুরু হয়েছে। গোপালগঞ্জের ফেসবুক ব্যবহারকারীরা সাইফুল ইসলামের বিষয়ে বিভিন্ন মন্তব্য লিখে ট্রল করছে।

নাম প্রকাশে অনিচ্ছুক গোপালগঞ্জ জেলা ও উপজেলা আওয়ামী লীগের একাধিক নেতা সাংবাদিকদের জানান, সাইফুল ইসলাম ওরফে (টিন সাইফুল) পূর্বে বিএনপির অঙ্গ সংগঠন যুবদল নেতা ও এম এইচ খাঁন মঞ্জুর প্রধান সেনাপতি হিসাবে পরিচিত ছিলেন। বিগত বিএনপি জামাত জোট সরকারের আমলে গোপালগঞ্জ জেলা ছাত্র লীগের সহ সভাপতি তুষার বিএনপি ও পুলিশের হামলায় নিহত হলে এই সাইফুল ইসলাম আওয়ামী লীগের নেতাদের নামে হয়রানিমূলক মিথ্যা মামলা দিয়ে নাজেহাল করেছিলেন। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর চতুর এই টিন সাইফুল গোপালগঞ্জ জেলা ও উপজেলা আওয়ামী লীগের কয়েকজন প্রভাবশালী লোভী নেতাকে ম্যানেজ করে আওয়ামী লীগে যোগ দেন। পর্যায়ক্রমে বাগিয়ে নেন সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদকের পদ।

দলিও পদ থেকে অব্যাহতির বিষয়ে সাইফুল ইসলাম সাংবাদিকদের বলেন, গত পৌরসভা নির্বাচনের রেশ ধরে আওয়ামী লীগের একটি অংশ প্রতিহিংসা চরিতার্থ করার জন্য আমাকে দলিয় পদ থেকে অব্যাহতি দিয়েছে। আমি গোপালগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের ১নং যুগ্ম সাধারণ সম্পাদক হিসাবে চিঠি পেয়েই নিজেকে ১নং যুগ্ম সাধারণ সম্পাদক হিসাবে পরিচয় দিয়েছি। তিনি আরো বলেন, আমি জননেতা শেখ ফজলুল করিম সেলিম ভাইয়ের নির্দেশে আওয়ামী লীগ করি এবং আওয়ামী লীগেই আছি। কেন্দ্রীয় আওয়ামী লীগ ছাড়া আমাকে কেউ দলিয় পদ থেকে অব্যাহতি দিতে পারবে না।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলন ২৮ নভেম্বর, প্রধান অতিথি প্রধানমন্ত্রী

error: Content is protected !!

পদ হারালেন আলোচিত-সমালোচিত আ’লীগ নেতা সাইফুল

আপডেট টাইম : ০৭:৪৮ অপরাহ্ন, সোমবার, ২৬ জুন ২০২৩
মুন্সী সাদেকুর রহমান শাহীন, গোপালগঞ্জ অফিস :