ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

পদ্মা সেতু হয়ে আজ ভাঙ্গা যাবে পরীক্ষামূলক ট্রেন

-ফাইল ছবি.

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১০ অক্টোবর পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্প উদ্বোধন করবেন। এর প্রস্তুতি হিসেবে আজ বৃহস্পতিবার ঢাকার কমলাপুর স্টেশন থেকে পদ্মা সেতু হয়ে ফরিদপুরের ভাঙ্গা স্টেশন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে চলবে পরীক্ষামূলক ট্রেন।

রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজনসহ রেলের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ ট্রেনে করে ভাঙ্গায় যাবেন। গতকাল বুধবার ট্রেনটি রাজবাড়ী থেকে ফরিদপুর, পদ্মা সেতু হয়ে ঢাকায় এসেছে।

জানা গেছে, আগামী নির্বাচনের তপশিলের আগে সব বড় প্রকল্প উদ্বোধন করতে চায় সরকার। এর অংশ হিসেবে চট্টগ্রামের দোহাজারী থেকে কক্সবাজার রেললাইন, খুলনা-মোংলা রেলপথ এবং বাংলাদেশের আখাউড়া থেকে ভারতের আগরতলা পর্যন্ত রেলপথ উদ্বোধন করা হবে। চীনের ঋণে ৩৯ হাজার ২৪৬ কোটি টাকা ব্যয়ে ঢাকার কমলাপুর থেকে পদ্মা সেতু হয়ে যশোর পর্যন্ত ১৬৯ কিলোমিটার নতুন রেলপথ নির্মাণ করা হচ্ছে। ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত ৮২ কিলোমিটার রেলপথ চালু হবে আগামী মাসে। প্রকল্প পরিকল্পনা অনুযায়ী আগামী বছর জুনে যশোর পর্যন্ত ট্রেন চলবে।

রেল সূত্র জানায়, চীন থেকে যে নতুন ১০০ বগি কেনা হচ্ছে, তার আটটি দিয়ে ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত ট্রেনের পরীক্ষামূলক যাত্রা হবে। তবে ট্রেনটি চলবে যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা ইঞ্জিনে। প্রধানমন্ত্রী উদ্বোধন করার সপ্তাহখানেক পর থেকে এ রুটে বাণিজ্যিক ট্রেন চলাচল শুরু হতে পারে। শুরুতে পদ্মা সেতুতে দিনে একটি ট্রেন চলতে পারে রাজবাড়ী পর্যন্ত। ভাঙ্গা-রাজশাহী রুটের ‘মধুমতি এক্সপ্রেস’ ঢাকা পর্যন্ত আনা হতে পারে পদ্মা সেতু হয়ে।

ফরিদপুর অফিস জানিয়েছে, পরীক্ষামূলক যাত্রার জন্য প্রস্তুত করা ট্রেনটি গতকাল বেলা ১১টা ৪০ মিনিটে রাজবাড়ী থেকে ফরিদপুরে আসে। এক মিনিট বিরতিতে সেটি আবার ঢাকার উদ্দেশে যাত্রা করে। এর আগে মঙ্গলবার ঈশ্বরদী থেকে রাজবাড়ী এসে পৌঁছায় ট্রেনটি। এর চালক হিসেবে রয়েছেন আবুল কাশেম। পরিচালনার দায়িত্বে আছেন মো. সালাউল্লাহ।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

বাঘায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গেঞ্জি বিতরণ

error: Content is protected !!

পদ্মা সেতু হয়ে আজ ভাঙ্গা যাবে পরীক্ষামূলক ট্রেন

আপডেট টাইম : ০৭:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর ২০২৩
দৈনিক সময়ের প্রত্যাশা ডেস্ক :