ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

পদ্মা পাড় খনন করে রাতভর মাটি পাচারঃ হুমকির মুখে চরভদ্রাসনের রাস্তা-ঘাট ও স্বপ্নের ব্লক বাঁধ

নুরুল ইসলামঃ

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার পদ্মা নদীর বিভিন্ন পাড় এলাকায় বেকু মেশিন দিয়ে গভীরভাবে খনন করে রাতভর ট্রাকে ট্রাকে বালু-মাটি পাচারের অভিযোগ উঠেছে ভূমিখেকো চক্রের বিরুদ্ধে। এতে আসন্ন বর্ষা মৌসুমে নদীভাঙনের ঝুঁকিতে পড়েছে উপজেলার রাস্তা-ঘাট ও নদী ভাঙ্গন কবলিত মানুষের আকাঙ্ক্ষার পদ্মা পাড়ের সিসি ব্লক বাঁধ।

উপজেলার চরহরিরামপুর ইউনিয়নের আরজখার ডাঙ্গী গ্রামের প্রধান পাকা সড়কসংলগ্ন এলাকায় বিশাল পুকুর আকৃতিতে মাটি কেটে বিক্রির অভিযোগ রয়েছে স্থানীয় প্রভাবশালী জুলহাস সিকদার ওরফে জুলু মেম্বারের বিরুদ্ধে। স্থানীয়দের আশঙ্কা, এভাবে মাটি কাটার ফলে গ্রামের প্রধান সড়ক এবং শত শত কোটি টাকা ব্যয়ে নির্মিত পদ্মা রক্ষা সিসি ব্লক বাঁধ মারাত্মক ঝুঁকির মধ্যে পড়েছে।

রোববার দুপুরে এ বিষয়ে জুলহাস সিকদার ওরফে জুলু মেম্বারের বক্তব্য জানতে চাইলে তিনি বলেন, “উপজেলার বিএনপি নেতা দীপু খানসহ বিভিন্ন নেতাকর্মী ভুবনেশ্বর নদের পাড় বাঁধা মাটি ও পদ্মা পাড়ের বিভিন্ন এলাকার মাটি রাতভর শত শত ট্রাকে বিক্রি করছেন। প্রায় তিন বছর আগে খনন করা ভুবনেশ্বর নদের পাড়ের মাটিও বিক্রি করা হয়েছে। বর্তমানে বেকু মেশিনের অভাবে তা বন্ধ থাকলেও আবার শুরু হবে।”

তিনি আরও অভিযোগ করেন, চলমান সরকারি খাল খনন কর্মসূচিতে উত্তোলিত নতুন মাটিও বিক্রির চেষ্টা চলছে। এ সময় তিনি প্রশ্ন রেখে বলেন,
“শুধু আমার মাটি কাটার দিকেই নজর, অন্যদের দিকে কোনো খেয়াল নেই?”

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাইয়া মমতাজ জানান, “আরজখার ডাঙ্গী এলাকায় পদ্মা পাড়ে মাটি কাটার খবর পেয়ে সঙ্গে সঙ্গে এসিল্যান্ডকে অভিযান পরিচালনার নির্দেশ দেওয়া হয়। ঘটনাস্থলে কাউকে না পাওয়া গেলেও বেকু মেশিনের মালামাল জব্দ করা হয়েছে। বর্তমানে সেখানে মাটি কাটা বন্ধ রয়েছে।”

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) যায়েদ হোসাইন বলেন, “কিছু লোক গভীর রাতে পদ্মা পাড় কেটে মাটি পাচার করে। রাতে পুলিশ ও প্রশাসনিক সহযোগিতা পাওয়া কঠিন হয়ে পড়ে। তবে জুলু মেম্বার প্রশাসনের চাপে আর মাটি কাটবেন না বলে আশ্বাস দিয়েছেন।”

স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি পদ্মা পাড়ের মাটি কেটে বিক্রি করা অনেকের জন্য লাভজনক ব্যবসায় পরিণত হয়েছে। প্রশাসনের অভিযান চলাকালে কয়েকদিন বন্ধ থাকলেও পরে আবারও শুরু হয় মাটি পাচার। উপজেলা সদর ইউনিয়নসহ বিভিন্ন এলাকা থেকে রাতভর ট্রাকে ট্রাকে মাটি পরিবহনের অভিযোগ রয়েছে।

স্থানীয় বাসিন্দা শেখ সোবহান আক্ষেপ করে বলেন, “এ বছর যেভাবে মাসের পর মাস পদ্মা পাড় কেটে মাটি নেওয়া হয়েছে, তাতে বর্ষায় ভয়াবহ ভাঙনের আশঙ্কা রয়েছে। বহুবার নদীভাঙনের শিকার হয়ে এখানে বাড়ি করেছি। এখন আবার বসতভিটা, রাস্তা ও বাঁধ হুমকির মুখে।”

আরেক বাসিন্দা নিজামদ্দিন শেখ বলেন, “এলাকাবাসীর বহুদিনের দাবি ছিল পদ্মা রক্ষা বাঁধ। এখন যদি মাটি কাটার কারণে সেই সিসি ব্লক বাঁধ ক্ষতিগ্রস্ত হয়, তাহলে পুরো এলাকার মানুষের সর্বনাশ হবে। দ্রুত মাটি কাটা ও পাচার বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আদালতের নির্দেশের পরও বিরোধপূর্ণ বাড়িতে বসবাস

error: Content is protected !!

পদ্মা পাড় খনন করে রাতভর মাটি পাচারঃ হুমকির মুখে চরভদ্রাসনের রাস্তা-ঘাট ও স্বপ্নের ব্লক বাঁধ

আপডেট টাইম : ০৭:২৮ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬
নুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার :