ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

পদ্মা নদী থেকে বস্তাবন্দি কিশোরীর মরদেহ উদ্ধার

শুভাশীষ ভট্টাচার্য্য তুষার:

পাবনার সদর উপজেলার ভাঁড়ারা ইউনিয়নে পদ্মা নদী থেকে হাত বাঁধা এবং গলায় বাজারের ব্যাগ প্যাঁচানো অবস্থায় বস্তাবন্দি এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে তার পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।

বুধবার (৩ জুন) সকাল ১০টার দিকে সদর উপজেলার ভাঁড়ারা ইউনিয়নের বলরামপুর-পীরপুর সংলগ্ন পদ্মা নদীর তীর থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে পদ্মার চরে কৃষিকাজে যাওয়ার সময় কয়েকজন কৃষক নদীর তীরে একটি নৌকার পাশে বস্তা ভাসতে দেখেন। সন্দেহ হলে তারা কাছে গিয়ে বস্তার ভেতরে মরদেহ রয়েছে বলে ধারণা করেন। পরে বস্তা খুলে আনুমানিক ১৪ থেকে ১৬ বছর বয়সী এক কিশোরীর মরদেহ দেখতে পান। এরপর পুলিশে খবর দেওয়া হলে ঘটনাস্থলে গিয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।

স্থানীয় কয়েকজন জানান, মঙ্গলবার (২ জুন) রাত সাড়ে ১০টার দিকে ওই এলাকায় একটি অজ্ঞাত পরিচয়ের প্রাইভেটকার দেখা যায়। গাড়িটিতে কয়েকজন ব্যক্তি ছিলেন বলে তারা দাবি করেন। স্থানীয়দের সহায়তায় গাড়িটি একপর্যায়ে বলরামপুর মুজিব বাঁধ এলাকায় নেওয়া হয়। তবে মরদেহ উদ্ধারের ঘটনার সঙ্গে ওই গাড়ির কোনো সম্পর্ক রয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

পাবনা সদর থানার ওসি তারিকুল ইসলাম বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনো তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। কী কারণে মৃত্যু হয়েছে, সেটিও জানা যায়নি। তদন্ত ও ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর বিস্তারিত তথ্য জানা যাবে।”

পুলিশ জানিয়েছে, মরদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

শর্ত সাপেক্ষে মুক্তি দিপকের, এখনো আটক সৌরভ ও রাঙ্কা

error: Content is protected !!

পদ্মা নদী থেকে বস্তাবন্দি কিশোরীর মরদেহ উদ্ধার

আপডেট টাইম : ০৩:০৯ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬
শুভাশীষ ভট্টাচার্য্য তুষার, পাবনা (চাটমোহর) প্রতিনিধি :