ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

পদ্মা নদীর মাঝ চরে মিলল অজ্ঞাত ব্যক্তির গলিত লাশ

আসলাম বেপারীঃ

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার চরহরিরামপুর ইউনিয়নের আরজখার ডাঙ্গী গ্রামের পদ্মা নদীর মাঝ চরের একটি এলাকা থেকে অজ্ঞাত এক ব্যক্তির গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

থানা সূত্রে জানা যায়, শনিবার (২৫ জানুয়ারি) সন্ধ্যায় পদ্মা নদীর মাঝামাঝি চরে আবাদি বোরো ধানক্ষেতের অল্প পানির মধ্যে একটি গলিত লাশ ভাসতে দেখতে পান স্থানীয়রা। বিষয়টি তারা দ্রুত চরভদ্রাসন থানায় জানালে পুলিশ ঘটনাস্থলে যাওয়ার প্রস্তুতি নেয়।

গত শনিবার দিবাগত রাত ১২টার দিকে চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন ও এসআই রিফাত উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল দুর্গম পদ্মা চরে পৌঁছে ভাসমান অবস্থায় গলিত লাশটি উদ্ধার করে। লাশটি উদ্ধারের পর পরদিন রবিবার সকালে ফরিদপুর নৌ-পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

ফরিদপুর নৌ-পুলিশ লাশটি বুঝে নিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে বলে জানিয়েছে পুলিশ। তবে উদ্ধার হওয়া লাশের পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

বিয়ে নিবন্ধনে কাজীর সন্তানদের সরাসরি নিয়োগের দাবি

error: Content is protected !!

পদ্মা নদীর মাঝ চরে মিলল অজ্ঞাত ব্যক্তির গলিত লাশ

আপডেট টাইম : ০৪:২৩ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬
আসলাম বেপারী, স্টাফ রিপোর্টার :