ঢাকা , বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

পদ্মায় ভাসতে থাকা বাবা–ছেলেকে উদ্ধার করল চরভদ্রাসন থানা পুলিশ

আসলাম বেপারীঃ

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় পদ্মা নদী থেকে ভাসমান অবস্থায় এক বাবা ও তাঁর ছেলেকে উদ্ধার করেছে চরভদ্রাসন থানা পুলিশ। শুক্রবার (০২ জানুয়ারি) বিকেলে চরাঞ্চলের বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শনে যাওয়ার সময় চরঝাউকান্দা ইউনিয়ন সংলগ্ন পদ্মা নদীর একটি স্থান থেকে তাদের উদ্ধার করা হয়।

প্রত্যক্ষদর্শী ও উদ্ধার অভিযানে অংশ নেওয়া চরভদ্রাসন থানার উপ-পরিদর্শক মো. রফিকুজ্জামান বলেন, ভোটকেন্দ্র পরিদর্শনের দায়িত্বে থাকা পুলিশ টিম স্পিডবোটে করে নদীপথে যাচ্ছিল। এ সময় নদীতে ভাসমান অবস্থায় মানুষ দেখতে পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে একজন মাঝবয়সী ব্যক্তি ও একটি শিশুকে উদ্ধার করা হয়।

পরে জানা যায়, ওই ব্যক্তি তাঁর ছেলেকে নিয়ে চরে কাশবন কাটতে গিয়েছিলেন। কাশবনের অতিরিক্ত বোঝাইর কারণে নৌকাটি ডুবে যায়। এরপর কাশবনের আঁটি ধরে বাবা ও ছেলে নদীতে ভাসতে থাকেন।

উদ্ধারের পর পুলিশ সদস্যরা তাৎক্ষণিকভাবে তাদের একটি জেলে নৌকায় তুলে কম্বল দিয়ে শরীর গরম করার ব্যবস্থা করেন। একই সঙ্গে জেলে নৌকার সহায়তায় ডুবে যাওয়া নৌকাটিও উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত নৌকাতেই বাবা ও ছেলেকে তাদের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়।

উদ্ধারকাজে ব্যস্ত থাকায় বাবা ও ছেলের নাম-ঠিকানা সংগ্রহ করা সম্ভব হয়নি বলে জানিয়েছে থানা পুলিশ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, “চরাঞ্চলের ভোটকেন্দ্র পরিদর্শনের উদ্দেশ্যে স্পিডবোটে টহলরত অবস্থায় নদীতে ভাসমান মানুষ দেখতে পেয়ে পুলিশ সদস্যরা দ্রুত উদ্ধার অভিযান চালান। কাছে গিয়ে দেখা যায়, কাশবনের আঁটি ধরে একটি শিশু ও একজন মাঝবয়সী ব্যক্তি নদীতে ভাসছেন। পরে জানা যায়, তারা বাবা ও ছেলে।”

তিনি আরও বলেন, “নদীপথে চলাচলের সময় অতিরিক্ত বোঝা বহন না করা এবং সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। অল্পের জন্য আল্লাহর রহমতে তারা প্রাণে বেঁচে গেছেন। বিষয়টি নজরে না এলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত।”

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

উড়তে থাকা বার্সেলোনাকে মাটিতে নামিয়ে আনল পিএসজি

error: Content is protected !!

পদ্মায় ভাসতে থাকা বাবা–ছেলেকে উদ্ধার করল চরভদ্রাসন থানা পুলিশ

আপডেট টাইম : ০৬:২৩ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬
আসলাম বেপারী, স্টাফ রিপোর্টার, চরভদ্রাসন, ফরিদপুর :