ঢাকা , বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

পদ্মায় পড়ে দেড় বছরের খাদিজা নিখোঁজ

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার সদর ইউনিয়নের হাজিডাঙ্গী গ্রামে পদ্মা নদীতে পড়ে খাদিজা নামে দেড় বছর বয়সী এক শিশু নিখোঁজ হয়েছে। শনিবার (১ নভেম্বর) দুপুর একটার দিকে এ ঘটনা ঘটে।

নিখোঁজ খাদিজা হাজিডাঙ্গী গ্রামের শাকিল শিকদারের মেয়ে। শিশুটিকে উদ্ধারে স্থানীয়দের পাশাপাশি চরভদ্রাসন ফায়ার সার্ভিসের একটি দল ও ফরিদপুর জেলা ফায়ার সার্ভিসের পাঁচ সদস্যের ডুবুরি দল উদ্ধার তৎপরতা চালাচ্ছে।

খাদিজার দাদা কালবেলা জানান, “আমি বাজার থেকে ফিরে খাদিজাকে দেখতে পাচ্ছিলাম না। খোঁজাখুঁজির পর জানতে পারি, সে পদ্মার পাড়ে নৌকায় খেলছিল। পরে সবাই মিলে ক্ষেপরা জাল ফেলে উদ্ধারের চেষ্টা করি।”

চরভদ্রাসন ফায়ার সার্ভিস স্টেশন মাস্টার গোলাম মর্তুজা বলেন, “গতকাল বিকেল চারটার দিকে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে সন্ধ্যা পর্যন্ত উদ্ধার তৎপরতা চালাই।সন্ধান না মেলায় আজ সকাল থেকে ফরিদপুর জেলা ফায়ার সার্ভিসের ডুবুরি দলসহ আবার অভিযান শুরু করেছি।”

চরভদ্রাসন সদর ইউনিয়নের চেয়ারম্যান আজাদ খান বলেন, “ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে, তবে এখনো শিশুটির কোনো সন্ধান মেলেনি।”

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

চুয়াডাঙ্গায় সারের ৪৫ ডিলারের মধ্যে ৪২ জনই দলীয় লোক, অভিযোগ দুই এমপির

error: Content is protected !!

পদ্মায় পড়ে দেড় বছরের খাদিজা নিখোঁজ

আপডেট টাইম : ১২:৪২ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫
আসলাম বেপারী, স্টাফ রিপোর্টার, চরভদ্রাসন, ফরিদপুর :