ঢাকা , রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

পড়শীর গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চার বাড়ি পুড়ে ছাই, ১৫ রাখ টাকার ক্ষতি

আব্দুল হামিদ মিঞাঃ

রাজশাহীর বাঘায় বিক্রির জন্য বাড়ীর পাশে রাখা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৪জনের বসত বাড়ী পুড়ে আনুমানিক ১৫ রাখ টাকার ক্ষতি হয়েছে। বুধবার (১০সেপ্টেম্বর’২৫) বাঘা উপজেলার মনিগ্রাম ইউনিয়নের ৫নং ওয়ার্ডের কলাবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, গ্যাস সিলিন্ডারগুলো বাড়ির কাজে ও থ্রিহুইলার চালকদের কাছে বিক্রির জন্য রাখা ছিল। বুধবার বেলা আড়াইটার দিকে হঠাৎ করেই বিস্ফোরণের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা পৌছার আগেই স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হয়। পরে চারঘাট উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ১ টি ইউনিট ও স্থানীয়রা ২ ঘন্টা পরে আগুন নিয়ন্ত্রণে নিতে সক্ষম হয়।

আগুনে-ওই গ্রামের আমির হোসেন মিস্ত্রি’র ছেলে- আসকান আলী (৫৮), লকিম উদ্দিন (৫২), হাসমত আলী (৪২) আসাদুল ইসলাম (৩৮) এর বসত বাড়ির ৮ টি কক্ষের আসবাবপত্র, ১টি থ্রিহুইলার(সিএনজি), ২ টি বাইসাইকেল, ২টি ফ্রিজসহ অন্যান্য মালামাল পুড়ে যায়।

চারঘাট উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ওয়্যার হাউজ ইন্সপেক্টর আরিফুল ইসলাম জানান, আনুমানিক ১৫ লক্ষ টাকা ক্ষতি হয়েছে।

বাঘা উপজেলা নির্বাহী অফিসার শাম্মী আক্তার ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাবিহা সুলতানা ডলি ঘটনাস্থল পরিদর্শন করে তাৎক্ষনিক ক্ষতিগ্রস্ত পরিবারদের প্রত্যেককে ৩০ কেজি করে চাল ও শুকনা খাবার দিয়েছেন। শাম্মী আক্তার জানান,আগামীকাল বৃহসপতিবার(১১ সেপ্টেম্বর) উপজেলা পরিষদ থেকে ঢেউটিন দেওয়া হবে। এছাড়াও ঊধর্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে তাদের আর্থিক সহায়তা দেওয়া হবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আলফাডাঙ্গায় প্রকাশ্যে যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় ১৭ জনের বিরুদ্ধে মামলা

error: Content is protected !!

পড়শীর গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চার বাড়ি পুড়ে ছাই, ১৫ রাখ টাকার ক্ষতি

আপডেট টাইম : ০৯:৫৩ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫
আব্দুল হামিদ মিঞা, বাঘা (রাজশাহী) প্রতিনিধি :