ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

পটুয়াখালী ভার্সিটির, বিজয় ২৪ হলে রুম না পেয়ে শিক্ষার্থীদের প্রভোস্ট অফিসে তালা

জাকির হোসেন হাওলাদারঃ

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) বিজয় ২৪ হলে দীর্ঘদিন ধরে কক্ষ বরাদ্দ না পাওয়ার প্রতিবাদে প্রভোস্ট অফিসে তালা দিয়ে আন্দোলন করেছেন শিক্ষার্থীরা।সোমবার ২৬ জানুয়ারি বিকাল পাঁচটার দিকে হলটির ২০২৩–২০২৪ শিক্ষাবর্ষের গণরুমে অবস্থানরত শিক্ষার্থীরা এই আন্দোলনে অংশ নেন।

শিক্ষার্থীরা জানান, ২০২৫ সালের জুলাই মাস থেকে আলাদা কক্ষ দেওয়ার আশ্বাস পেয়েও তা এখনো বাস্তবায়ন হয়নি। চার বছরের শিক্ষাজীবনের প্রায় দেড় বছর তারা গণরুমে কাটাতে বাধ্য হচ্ছেন। এতে পড়াশোনা এবং স্বাভাবিক ছাত্রজীবন দুটোই ব্যাহত হচ্ছে।ঘটনার সময় উপস্থিত ছিলেন বিজয় ২৪ হলের প্রভোস্ট ড. মাসুদুর রহমান, সহকারী প্রভোস্ট মো. ফয়সাল ও মো. মোতাসিম।

প্রভোস্ট ড. মাসুদুর রহমান জানান, হল প্রশাসন শুরু থেকেই রুম সংকট নিরসনে কাজ করে যাচ্ছে।আজকেই শিক্ষার্থীদের জন্য দুটি কক্ষের ব্যবস্থা করা হয়েছে এবং আশা করা যাচ্ছে আগামী রবিবারের মধ্যে বাকি শিক্ষার্থীদেরও কক্ষে ওঠার ব্যবস্থা সম্পন্ন হবে।

পরবর্তীতে শিক্ষার্থীরা প্রভোস্টের আশ্বাসে তালা খুলে আন্দোলন স্থগিত করেন। উল্লেখ্য, শুধুমাত্র কক্ষ বরাদ্দ না পাওয়াকেই কেন্দ্র করে শিক্ষার্থীরা এই আন্দোলনে অংশ নিয়েছেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সোনালী ব্যাংক স্টাফ কলেজে ১১৫ কেডব্লিউপি ক্ষমতার সোলার সিস্টেম উদ্বোধন

error: Content is protected !!

পটুয়াখালী ভার্সিটির, বিজয় ২৪ হলে রুম না পেয়ে শিক্ষার্থীদের প্রভোস্ট অফিসে তালা

আপডেট টাইম : ০৭:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬
জাকির হোসেন হাওলাদার, দুমকী (পটুয়াখালী) প্রতিনিধি :